Sunday, March 15, 2026

সরস্বতী পুজোয় আচমকা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে আপ্লুত তিন কলেজের পড়ুয়ারা 

Date:

Share post:

আজ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (Republic day) পাশাপাশি সাড়ম্বরে পালিত হচ্ছে বাগদেবী সরস্বতীর আরাধনা (Saraswati Puja)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পুজো-অর্চনা খুব পছন্দের একটি বিষয়। বিভিন্ন পুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি। সে দুর্গাপুজোই (Durga Puja) হোক কিংবা কালীপুজো, জগদ্ধাত্রী পুজো। এবার সরস্বতী পুজোর অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান সেরে সটান তিনি চলে আসেন হাজরায় (Hazra) নিজের কলেজ যোগমায়াদেবীতে। যান আশুতোষ কলেজ (Ashutosh College) ও শ্যামাপ্রসাদ কলেজেও।

যোগমায়া দেবী কলেজেই ক্লাস হয় আশুতোষ এবং শ্যামাপ্রসাদ কলেজের পড়ুয়া। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যখন কলেজে আসেন, তখন ছিলেন ৩ কলেজের পড়ুয়াই। পড়ুয়াদের সঙ্গেই পুজো এবং ভোগের আয়োজনপর্ব দেখেন তিনি। কত জনের খাওয়ার আয়োজন করা হয়েছে, তা-ও জিজ্ঞাসা করেন। পড়ুয়াদের সঙ্গে গলা মিলিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেও দেখা যায় তাঁকে। পড়ুয়ারা গাইছিলেন, “আকাশ ভরা সূর্য তারা।” এই গানে গলা মেলান মুখ্যমন্ত্রীও।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ করে এদিন হঠাৎ করেই তিনি আশুতোষ কলেজে ঢুকে যান। সেই সময় সরস্বতী পুজো চলছিল আশুতোষ কলেজে। উপস্থিত ছিলেন কলেজের ছাত্রছাত্রীরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর প্রণাম করার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সামান্য আলাপচারিতা করেন। ঘুরে দেখেন কলেজ চত্বর। এরপর তিনি চলে যান যোগমায়া দেবী কলেজে। সেখানেও প্রণাম করার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সামান্য আলাপচারিতা সেরে নেন। ছাত্র-ছাত্রীদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো হয়।

যদিও কোনও ঘোষিত কর্মসূচি ছিল না এদিন মুখ্যমন্ত্রীর সরস্বতী পুজো উপলক্ষে কলেজে যাওয়ার। প্রস্তুত ছিল না কলেজ কর্তৃপক্ষও। পুজোর আরতিতেও শামিল হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে প্রায় দেড় ঘণ্টা এদিন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আশুতোষ কলেজের ছাত্রছাত্রীদের কথায়, “আমরা তখন পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করেই দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে আসছেন। আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা ওনাকে জানিয়েছি পুজোর ভোগ ওনার বাড়িতে আমরা পাঠিয়ে দেব। এখন মুখ্যমন্ত্রী সরস্বতী পুজোর দিন খুব সাধারণ ভাবে কলেজে কলেজে ঘুরছেন, এটা নজিরবিহীন। আমরা তাঁকে কাছে পেয়ে আপ্লুত।”

যোগমায়া দেবী কলেজের এক অধ্যাপিকা বলেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আসবেন, তাতে আমরা প্রস্তুত ছিলাম না। উনি হঠাৎই চলে আসেন।’’

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...