Monday, April 6, 2026

বাংলার এই স্কুলে সরস্বতী পুজো হয় না! কারণ জানলে অবাক হবেন

Date:

Share post:

বৃহস্পতিবার সরস্বতী পুজো (Sarawasti Pujo)। বাগদেবীর আরাধনায় যখন মেতে উঠেছে গোটা রাজ্য। বিদ্যার দেবীর প্রার্থনায় মেতে উঠেছেন সবাই। সেই দিনেই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) তমলুকের (Tamluk) আলুয়াচক জুনিয়র হাইস্কুল দেখা গেল একন্য ছবি। সরস্বতী পুজো তো দূরস্ত। পঠনপাঠন চালিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ।

জানা গিয়েছে, ছাত্রের পরিবারের তরফে শর্ত দেওয়া হয়েছে, যেভাবেই হোক দুপুর ১২ টার ঘরে ঘড়ির কাঁটা পৌঁছালেই ছাড়তে হবে তাঁকে। অন্যদিকে, স্কুলে রয়েছেন মাত্র ৩ জন শিক্ষক। রোজ হাজিরা দিতে তাঁরাও স্কুলে উপস্থিত হন। শিক্ষকদের অভিযোগ, গ্রামবাসীদের বাড়িতে গিয়ে গিয়ে বাচ্চাদের স্কুলে ভর্তি করার জন্য অনুরোধ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। অন্যদিকে অন্যান্য স্কুলের মতই এই স্কুলেও রয়েছে মিড ডে মিলের ব্যবস্থা। তবে যেদিন যেদিন ওই ছাত্র আসে, শুধুমাত্র সেদিনই রান্না হয়। তবে শিক্ষকদের অভিযোগ, এলাকা থেকে কিছুটা দূরের এক স্কুলে অন্যান্য পড়ুয়ারা ভর্তি হচ্ছে।

তবে দিনের পর দিন স্কুলে এসে শুধুমাত্র বসে থাকাও তাঁদের পক্ষে আর সম্ভব হচ্ছেনা বলেই জানান শিক্ষকরা। দাবি, অন্যত্র কোথাও তাঁদের স্থানান্তরিত করা হোক। এদিকে সন্ধ্যে নামলেই বিদ্যালয়ের সামনেই বসছে মদ ও গাঁজার আসর। পাশাপাশি স্কুলের একমাত্র পড়ুয়া মুসলিম। সেকারণে স্কুলে সরস্বতী পুজোও বন্ধ। শিক্ষকদের বক্তব্য পড়ুয়া না থাকলে, পুজো হবে কার জন্য।

 

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...