Saturday, April 4, 2026

কংগ্রেসকে ১৩টি ছেড়ে ত্রিপুরায় ৪৭ আসনে লড়বে বামেরা, লড়াইয়ের ময়দানে নেই মানিক

Date:

Share post:

জোট সমীকরণে সিলমোহর। ত্রিপুরা বিধানসভা ভোটে কংগ্রেসের হাত ধরেই লড়াই করবে বামেরা। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় কংগ্রেসকে ১৩টি আসন ছেড়ে বাকি ৪৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। তবে বামেদের প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকারের।

মানিকবাবুর ভোটে না লড়ার প্রসঙ্গ নিয়ে ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই এবার ভোটে না লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। এদিন সকালেও আমরা মানিক সরকারকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি রাজি হননি। প্রার্থী না হয়ে প্রচারের কাজে ঝাঁপাতে চেয়েছেন। অর্থাৎ, সংগঠনের দিকেই বেশি মনোনিবেশ করবেন তিনি।”

এদিকে নির্বাচন ঘোষণার পর থেকে বামেদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ঝুলে ছিল গোটা বিষয়টি। তিন দফায় পিছনো হয় তালিকা ঘোষণার সময়। ১৬ ফেব্রুয়ারি ভোট। এখনও আসন রফা চূড়ান্ত না হওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে। গত নির্বাচনে ৫৭টি আসনে লড়ে ১৬টি আসন পেয়েছিল সিপিএম। ৫৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, একটিতেও জেতেনি কংগ্রেস। তাই কংগ্রেসকে ১০টির বেশি আসন ছাড়তে রাজি ছিল না বামফ্রন্ট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের দাবি ছিল কমপক্ষে ২০টি আসন। তা নিয়েই জট। বুধবার সন্ধ্যায় মেটে সেই সমস্যা। সিপিএম ৪৩ টি আসনে, সিপিআই ১ টি আসনে, আরএসপি ১ টি আসনে, ফরওয়ার্ড ব্লক ১ টি আসনে এবং নির্দল ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মানিক সরকারের পাশাপাশি আরও সাত বিধায়ককে এবার ভোটের লড়াইয়ে দেখা যাবে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...