Wednesday, June 24, 2026

শীত উধাও, ঘেমে-নেয়ে সরস্বতী পুজো পালন করছে বাঙালি

Date:

Share post:

একদিকে প্রজাতন্ত্র দিবস(republic day) অন্যদিকে বাঙালির প্রিয় সরস্বতী পুজো(Saraswati Puja)। অন্যান্য বার সরস্বতী পুজোর সকালে শীতের আমেজ থাকলেও এবার পুজোয় অভিমানী শীত ফলে কার্যত ঘেমে নেয়ে সরস্বতী পুজো পালন করছে রাজ্যবাসী। গত কয়েক দিন তাপমাত্রা উপরের দিকে থাকলেও বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা আরো খানিক ঊর্ধ্বমুখী।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবারও কলকাতার তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। সকালে কিছুটা কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও। বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

গত কয়েক দিন ধরে সকালের দিকে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের উপরেই রয়েছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। আবহবিদদের অনুমান, পশ্চিমি ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে। দাপট কমছে উত্তুরে হাওয়ারও। তবে, এই ঝঞ্ঝা কেটে গেলেই আবার তাপমাত্রা কিছুটা কমবে বলে আশ্বাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকেরা। তবে খাতায়-কলমে শীতের সকাল সূর্য দেবতার দাপটেও চেনা ছন্দে সরস্বতী পূজোর আমেজে মেতে রয়েছে আপামর বাঙালি।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...