Wednesday, April 1, 2026

বিশ্বভারতীর জমি বিতর্কে নিয়ে এবার উপাচার্যের বিরুদ্ধে মুখ খুললেন অমর্ত্য সেন

Date:

Share post:

যে দিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen), সেদিন থেকে বিজেপির (BJP) কাছে বিরাগভাজন হয়েছেন তিনি। যার প্রভাব পড়েছে রবীন্দ্র স্মৃতিবিজড়িত বিশ্বভারতীতেও (VIsva Bharati)।

সম্প্রতি, শান্তিনিকেতনে একটি জমির কিছু অংশ ছেড়ে দিতে অমর্ত্য সেনকে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের লেখা ওই চিঠিতে দাবি করা হয়েছে অমর্ত্য সেন জোর করে ১৩ ডেসিমেল জায়গা দখল করে রেখেছেন। ওই ১৩ ডেসিমেল জমি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হচ্ছে। নোবেল বিজয়ীর বাবা আশুতোষ সেন ১৯৪৩ সালে ইউনিভার্সিটির কাছ থেকে ১২৫ ডেসিমেল জমি লিজ নিয়েছিলেন। এমনটাই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মহুয়া বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের জানুয়ারিতে, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) অমর্ত্য সেনের পরিবারের বিরুদ্ধে ক্যাম্পাসের জমি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ করেন। অমর্ত্য সেন তখন জানিয়েছিলেন জমির প্লটটি দীর্ঘমেয়াদী লিজে রয়েছে।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীর বিরুদ্ধে এবার সরব হলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। লোকটার চিন্তাভাবনা দেখে বিমর্ষ হয়ে পড়েছি। বিশ্বভারতী নিয়ে কর্তৃপক্ষ ভাবছে না কেন? এমনটাই মন্তব্য করলেন অমর্ত্য সেন।

পড়ুয়াদের সঙ্গে আলোচনায় তাঁর জমি প্রসঙ্গ উঠে আসে। এনিয়ে অমর্ত্য সেন বলেন, “অনেকেই আমাকে পছন্দ করেন না। তারাও গোলমালের পেছনে থাকতে পারেন। বাড়ির কিছুটা অংশ বিশ্বভারতীর কাছ থেকে লিজ নেওয়া। বাকী অংশ কেনা হয়েছে। একদিন উপাচার্যের বাড়ি গিয়ে বলব এই বাড়ি আমার পিতামহ কিনেছিলেন। সেই জমি মাপজোক করতে চাই। উনি যে ব্যবহার করেন সেই ব্যবহার অন্য কেউ করবে না। আদালতে যাওয়ার আমার কোনও লোভ নেই, উকিলের চিঠি আগে একবার গিয়েছে আরেকবার অবশ্যই যাবে।”

অমর্ত্যকে লেখা চিঠি নিয়ে আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, এখন যা দিনকাল পড়েছে তাতে অমর্ত্যদার মতো বিরাট মানুষকে অপমান করা হচ্ছে। তাঁকে জমি ফেরত দিতে বলা হচ্ছে বারবার। এসব তো অন্যায়। বহুদিন ধরে ওঁর বাবা ওই জমিতে ছিলেন। এখন কর্তৃপক্ষ বলছেন অমর্ত্য সেন জমি দখল করে নিয়েছেন। কী আর করা যাবে।”

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...