Tuesday, June 23, 2026

গুরুতর অসুস্থ অভিনেতা অন্নু কাপুর, চিকিৎসাধীন দিল্লির হাসপাতালে

Date:

Share post:

গুরুতর অসুস্থ অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)। বৃহস্পতিবারই তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আচমকা বুকে ব্যথা (Chest Pain) অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর।

হাসপাতাল সূত্রে খবর, ৬৬ বছর বয়সি অন্নু কাপুর কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা ২৪ ঘণ্টা নজরদারিতে রেখেছেন তাঁকে। তবে অভিনেতা-গায়ক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে খবর।

উল্লেখ্য, বহু বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অন্নু কাপুর। রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসেবে প্রথমদিকে জনপ্রিয় হন তিনি। তারপর একের পর এক ছবি করেন। ওয়েব সিরিজ থেকে বড় পর্দা; তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক।  ‘ভিকি ডোনর’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হন অন্নু। পাশাপাশি মিস্টার ইন্ডিয়া, তেজাব, রাম লক্ষ্মণ, ঘায়াল, ডরের মতো একাধিক সিনেমা করেছেন তিনি।

 

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...