Monday, March 16, 2026

ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরম্যান্স মেন্টরের দায়িত্বে এবার  ব্রায়ান লারা

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরম্যান্স মেন্টরের দায়িত্বে এবার  ব্রায়ান লারা। ক্যারিবীয়ান কিংবদন্তি আগেই আইপিএল এর সানরাইজার্স হায়দরাবাদের কোচের দায়িত্ব নিয়েছেন। এবার পেলেন ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরম্যান্স মেন্টরের দায়িত্ব। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এই খবর  প্রকাশ করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ওয়েবসাইটে দানানো হয়েছে, সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের সব আন্তর্জাতিক দল ও বোর্ডের একাডেমির সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন। তাঁর নতুন ভূমিকা হবে কোচদের সহযোগিতা করা, খেলোয়াড়দের কৌশলগত পরামর্শ দেওয়া এবং তাঁদের ক্রিকেটজ্ঞান উন্নত করা। এ ছাড়া বিশ্বকাপের পরিকল্পনা ঠিক করতে ক্রিকেট পরিচালকের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন ৫৩ বছর বয়সী লারা।

এই মূহুর্তে ক্যারিবিয়ানদের যা অবস্থা, সেখান থেকে ঘুরে দেঁড়াতে মরিয়া তারা।  সর্বশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে অস্ট্রেলিয়াতেই অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে ক্যারিবীয়নরা। বিশ্বকাপে দলের ভরাডুবি পর্যালোচনার জন্য গঠিত প্যানেলেও ছিলেন লারা। সে সময়ই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সাদা বলের নেতৃত্ব ছাড়েন নিকোলাস পুরান।

লারার দায়িত্ব সম্পর্কে ওয়েস্টইন্ডিজ বোর্ড জানিয়েছে, ‘কোচ ও খেলোয়াড়দের  দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ব্রায়ান (লারা) আমাদের ক্রিকেট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আমরা আত্মবিশ্বাসী যে, তিনি আমাদের উচ্চমানের পারফর্ম করার মানসিকতা ও কৌশলগত সংস্কৃতিকে উন্নত করতে সাহায্য করবেন। তাঁকে পেয়ে খেলোয়াড়েরা উচ্ছ্বসিত।’

নতুন দায়িত্ব পেয়ে কী বলছেন লারা ? তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলোয়াড় ও কোচদের সঙ্গে সময় কাটিয়ে এবং সিডব্লুআইয়ের সঙ্গে আলোচনা শেষে সত্যিই বিশ্বাস জন্মেছে যে আমি খেলোয়াড়দের মানসিক দৃষ্টিভঙ্গি ও তাদের কৌশলগুলোকে আরও সফল করতে সাহায্য করতে পারি।’ওয়েস্ট ইন্ডিজের জিম্বাবোয়ে সফরেই  লারার পরামর্শ পাবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সফরে দুটি টেস্ট খেলবে ক্রেইগ ব্রাফেটের দল।

 

 

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...