Tuesday, June 23, 2026

হাওড়া-এনজেপির পর বাংলা পেল আরও এক বন্দে ভারত এক্সপ্রেস   

Date:

Share post:

ফের রাজ্যবাসীর জন্য সুখবর। বাংলা পেতে পারে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। হাওড়া-নিউ জলপাইগুড়ির (Howrah New Jalpaiguri) পর এবার পথচলা শুরু করতে পারে হাওড়া-পুরী (Howrah Puri) বন্দে ভারত এক্সপ্রেস। আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেই (February) শুরু হতে পারে রাজ্যের সেমি হাইস্পিড এক্সপ্রেসের (Semi High Speed) পথচলা। তবে পরের মাসের ঠিক কবে চালু হবে এবং ভাড়া কত হবে, তা এখনও জানানো হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস পথচলা শুরু করে। মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছনো সম্ভব হচ্ছে। যাত্রী স্বাচ্ছন্দ্যে বিশ্বমানের ট্রেনগুলিকে টক্কর দিতে প্রস্তুত বন্দে ভারত। ট্রেনটির পুরোটাই এসি চেয়ার কার। ট্রেনের প্রতিটি আসন ৩৬০ ডিগ্রি ঘুরবে অর্থাৎ কোচে রয়েছে রিভলবিং চেয়ার। থাকছে খাওয়াদাওয়ার ব্যবস্থাও। উত্তরবঙ্গ যেমন বহু মানুষের প্রিয় পর্যটন স্থল, তেমনই পুরী। জগন্নাথদেবের প্রতি বাংলার মানুষের টান চিরন্তন। কেউ কেউ তো দু দিনের ছুটিতেও পুরী ঘুরতে যান। সেক্ষেত্রে যাত্রার সময়টা কম লাগলে তো কথাই নেই। এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

তবে চলতি বছরের শুরুতেই হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। যাত্রা শুরুর পর থেকেই কখনও বর্ধমান, কখনও বিহার, কখনও বা হুগলিতে, একাধিকবার ট্রেন লক্ষ করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সে নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। আর সেই আবহেই এবার নতুন একটি রুটে বন্দে ভারত পেতে পারে বাংলা।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...