Tuesday, June 23, 2026

বাংলায় হাতেখড়ির পরদিনই দিল্লির বাংলা মাধ্যম স্কুলে রাজ্যপাল! কিন্তু কেন?

Date:

Share post:

গতকাল, ২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিন রাজভবনে বাংলায় “হাতেখড়ি” দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রাজধানী দিল্লিতে উড়ে গিয়ে এক বাংলা মাধ্যম স্কুলে রাজ্যপাল। কিন্তু কেন? সিভি আনন্দ বোস দিল্লির ওই স্কুলে যান প্রধানমন্ত্রীর এক অনুষ্ঠান আমন্ত্রিত হয়ে।

আজ, শুক্রবার সকালেই পরীক্ষার্থীদের নিয়ে “পরীক্ষা পে চর্চা” অনুষ্ঠান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যপাল আনন্দ বোস প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠান শুনতেই দিল্লির ওই স্কুলে গিয়েছেন। দিল্লির বুকে বাংলা স্কুলে গিয়ে বাংলার রাজ্যপালের “পরীক্ষা পে চর্চা” শোনাটাও বেশ তাৎপর্যপূর্ণ। আসলে রাজ্যপাল নিজের বাংলার প্রতি টান বা ভালবাসা কতটা, সেটা তাঁর কাজকর্মের মধ্যেই প্রমাণিত।

রাজ্যপাল আগেই জানিয়ে দিয়েছেন, তিনি বাংলা শিখবেন। সেই মতো হাতেখড়িও নিয়েছেন। এবার চলে গেলেন বাংলা স্কুলে। বাংলার রাজ্যপালের জন্য প্রতিটি বাঙালি আজ গর্বিত।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...