Saturday, April 4, 2026

বিভিন্ন সময়ে প্রায় ১৫ কোটি টাকা নিয়েছেন পার্থ! ইডি’র কাছে বি*স্ফোরক দাবি কুন্তলের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরূদ্ধে বি*স্ফোরক অভিযোগ করলেন ধৃত কুন্তল ঘোষ। পার্থর সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল বলে দাবি কুন্তলের। জেরায় ইডি তদন্তকারীদের কাছে এমনটাই জানিয়েছেন কুন্তল ঘোষ। প্রাক্তন শিক্ষান্ত্রীর সেক্রেটারির হাত দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা পাঠিয়েছিলেন বলেও দাবি কুন্তলের।

জানা গিয়েছে, নিজেকে বাঁচাতে তদন্তের শুরুতে অসহযোগিতা করছিলেন কুন্তল ঘোষ। তবে টানা জেরায় ভেঙে পড়েন তিনি। তদন্তকারীদের প্রশ্নের জবাবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেন। তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা দিয়েছেন। তবে একসঙ্গে বিপুল টাকা দেননি কুন্তল। কখনও নাকতলার অফিস আবার কখনও শপিং মলে পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির সঙ্গে দেখা করতেন কুন্তল। তাঁর হাত দিয়ে টাকা সরাসরি পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের হাতে।

কুন্তলের এমন স্বীকারোক্তির পর নিয়োগ দুর্নীতির জাল যে অনেক গভীর পর্যন্ত বিস্তৃত, তা বুঝতে অসুবিধা হয়নি ইডি আধিকারিকদের। এর আগেই কুন্তলের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তাপস মণ্ডলের নাম লেখা একটি ধূসর রঙের ডায়েরি ইডি উদ্ধার করেছে। সেই ডায়েরিটি মুখোমুখি জেরার সময় কুন্তল ও তাপসের সামনে রাখা হয়। ডায়েরিতে উল্লেখ করা আছে ১৯ কোটি টাকার হিসাব। সেই টাকা তাপস কুন্তলকে দিয়েছেন বলে দাবি করেছেন। ওই টাকা দেওয়ার পরিপ্রেক্ষিতে বেশ কিছু নথিও তাপস দেখান, যেখানে কুন্তলের সই রয়েছে। এরপর কুন্তল স্বীকার করেন যে, তিনি তাপসের কাছ থেকে ১৯ কোটি টাকা নিয়েছেন। এবার তাঁর পার্থ যোগের বিষয়টি সামনে এলো।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...