Monday, April 13, 2026

বাড়ল শহরের তাপমাত্রা! সরস্বতী পুজোর পরদিনই উধাও শীত

Date:

Share post:

শুক্রবার বাড়ল শহরের তাপমাত্রা (Temperature)। সরস্বতী পুজোর (Saraswati Pujo) পরের দিন কলকাতায় তাপমাত্রা বেড়ে দাঁড়াল প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।

বৃহস্পতিবারের চেয়ে সামান্য বাড়ল শুক্রবারের তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। এদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বাড়ছে কুয়াশার (Fogg) দাপট। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকছে শহর। তবে বেলা বাড়লে অবশ্য কুয়াশা কেটে গিয়ে রোদ উঠছে। অন্যদিকে, আপাতত বাংলার কোথাও বৃষ্টির (Rain) তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টাতেও কোথাও বৃষ্টি হয়নি।

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণে ক্রমশই দুর্বল হয়েছে উত্তুরে হাওয়া। বঙ্গোপসাগরে গড়ে উঠেছে বিপরীত ঘূর্ণাবর্ত। আর সেই কারণে রাজ্যে বেশি করে জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে।

 

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...