Saturday, June 20, 2026

এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না, হাতেখড়ি নিয়ে ফের রাজ্যপালকে কটাক্ষ দিলীপের

Date:

Share post:

রাজ্যপালের  হাতেখড়ি নিয়ে ফের বেনজির আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতি  দিলীপ ঘোষের।কী বললেন দিলীপ ? তাঁর বক্তব্য, এসব ওনার মোটেই শোভা পায় না। শুক্রবার সকালে খড়গপুরে প্রাতঃভ্রমণ সেরে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে এক চা চক্রে মিলিত হয়েছিলেন দিলীপ।সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার যদি জয় বাংলা স্লোগান দিতে পারে তাহলে উনি কেন দিতে পারবেন না? উনি তো সরকারের সঙ্গেই আছেন।

এরপরই রাজ্যপালকে দিলীপের আক্রমণ, যে কিছু জানে না তারই হাতেখড়ি হয়, এটাই আমরা জানি। যিনি সব জেনে গিয়েছেন, তাঁর আবার কীসের হাতেখড়ি? এটা তো হয় না। আমাদের দেশে পদ্ধতি আছে। মা সরস্বতীর সামনে বাচ্চাদের হাতেখড়ি দেওয়া হয়, কলম দেওয়া হয়। রাজ্যপাল তো বিদ্বান। এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না। রাজ্যপাল অন্যের বুদ্ধিতে পরিচালিত হচ্ছেন।

তিনি আরও বলেন, রাজ্যপালের পদের গরিমা আছে। এটা সাংবিধানিক পদ। এসব ছোটখাটো বিষয়ে ওনার না যাওয়াই উচিত। ওঁর অনেক জ্ঞান। একসময় এ রাজ্যে ব্যাঙ্কে চাকরি করতেন। ফলে কম বেশি বাংলা জানেন। ভাষা শেখাটা আমাদের সিস্টেমের মধ্যেই আছে। সকলের শেখা উচিত। তাতে সংহতি বাড়ে। রাজ্যপাল বিদ্বান, সচেতন। আমরা আশা করব আগামী দিনে সেরকম ব্যবহার করবেন, যাতে ওই পদের গরিমা বজায় থাকে। কেউ প্রশ্ন না তুলতে পারে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...