Saturday, April 4, 2026

মুঘল গার্ডেন হল অমৃত উদ্যান: ‘নাম বদল’ নীতির বিরোধিতায় কেন্দ্রকে নিশানা অভিষেকের

Date:

Share post:

নাম বদলের রাজনীতি উত্তরপ্রদেশ(UttarPradesh) ছাড়িয়ে এবার সোজা ঢুকে পড়ল রাষ্ট্রপতির দরবারে(President House)। দিল্লির রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের(Mughal Garden) নাম বদল করে নতুন নাম দেওয়া হল অমৃত উদ্যান(Amrit Udyan)। শনিবারই কেন্দ্রের তরফে এই নতুন নাম ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় কেন্দ্রকে নিশানায় নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। জানালেন, মানুষের মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরাতে কেন্দ্রের(Central) এই নাম বদল নীতি।

শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাষ্ট্রপতি ভবনের ফুলের বাগানের নাম পরিবর্তন ইস্যুতে প্রশ্ন উঠলে অভিষেক বলেন, “প্রচলিত প্রথার মতো দীর্ঘদিন ধরে হচ্ছে এই নাম বদল। ওরা বাংলায় এলেও এটা হত। মেদিনীপুর থাকত না মোদিনীপুর হয়ে যেত। আসলে তুমি যখন মানুষের জন্য কিছু করবে না, মানুষের মূল সমস্যা সমাধানের বিষয়টি এড়িয়ে যাবে, তখন মূল জায়গা থেকে মানুষের নজর ঘোরাতে এই ধরনের নাম পরিবর্তন করা হবে। এতে মানুষের কোনও উপকার হবে না। যা করছে ওদের করতে দিন।”

উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই মুঘল গার্ডেনের নাম রাখা হল অমৃত উদ্যান। এপ্রসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সেক্রেটারি নভিকা গুপ্ত জানান, রাষ্ট্রপতি ভবনের অন্দরের সবকটি উদ্যান মিলিয়ে একটি নাম রাখা হয়েছে তা হল ‘অমৃত উদ্যান’। রাষ্ট্রপতি নিজেই এই নামকরণ করেছেন। আগামী ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অমৃত উদ্যানের উদ্বোধন করবেন। এর পর ৩১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দু’ মাস রাষ্ট্রপতি ভবনের এই বাগানগুলি দর্শকদের জন্য খোলা থাকবে। তবে মোদি সরকারের জমানায় নাম বদল অবশ্য নতুন কিছু নয়। এর আগে মোঘলসরাই জংশনের মতোই ইলাহাবাদ, ফৈজাবাদ স্টেশনগুলির নামও বদলে যথাক্রমে প্রয়াগরাজ এবং অযোধ্যা ক্যান্টনমেন্ট রাখা হয়। এবার রাষ্ট্রপতি ভবনের অন্দরে মুসলিম ছোঁয়া থাকা নাম পরিবর্তনে খুব বেশি সময় নিল না কেন্দ্র।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...