Tuesday, March 24, 2026

অমর্ত্যকে আক্রমণ ‘বাংলার লজ্জা’, কিছু বাঙালি গুজরাটের তল্পিবাহক: তোপ অভিষেকের

Date:

Share post:

নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে হেনস্থা করতে গত কয়েকদিন ধরে উঠেপড়ে লেগেছে বিশ্বভারতীর উপাচার্য সহ বঙ্গ বিজেপি(BJP)। এই ইস্যুতেই এবার নাম না করে বিশ্বভারতীর উপাচার্য ও বঙ্গ বিজেপি নেতাদের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। অর্মত্য সেনকে(Amartya Sen) আক্রমণের তীব্র নিন্দা করার পাশাপাশি তিনি জানালেন, কিছু মানুষ বাঙালি হলেও দিল্লির ও গুজরাতের(Gujrat) তল্পিবাহক।

শনিবার ডায়মন্ড হারবার সংসদ এলাকার পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দোপাধ্যায় একাধিক ইস্যুতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন। সেখানেই অমর্ত্য সেনের প্রসঙ্গ উঠলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “কালকে উনি যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন তাই গায়ে জ্বালা। সেইজন্য দেড় একর জমি সওয়া একর হয়ে গেছে। বিজেপির প্রশংসা করলে ওটা ১৫০ একর হয়ে যেত।” এর পরই বিশ্বভারতীর উপাচার্য ও বঙ্গ বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দাগে অভিষেক বলেন, “অমর্ত্য সেনের মতো একজন বিশ্ব বরেণ্য লোককে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা লজ্জাজনক। এখনও কিছু বহুরূপী রয়েছে পদবিতে যারা বাঙালি। যারা তল্পিবাহকতা করে যাচ্ছে গুজরাট ও দিল্লি। বাংলা স্বাধীনতা হোক বা নবজাগরন কোনও দিনও মাথা নত করেনি, এখনও করবে না। যদি কেউ ভাবে এইসব ধমকে চমকে দিল্লির কথায় অমর্ত্য সেনকে আক্রমণ করব, বাংলার মানুষকে আক্রমণ করব। তাহলে করুক। বাংলার মানুষ জবাব দিয়েছে আগামী দিনেও দেবে। ভোটে হেরে বাংলার মানুষকে শিক্ষা দিতে গিয়ে এরা নিজেরাই ইতিহাস হয়ে যাবে।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সবরকম দক্ষতা ও যোগ্যতা রয়েছে। এরপর থেকেই তাঁর ওপর ক্রমাগত আক্রমণ নেমে আসছে। এর আগেও শ্রেফ পছন্দের লোক না হওয়ার করাণে এবং বিজেপি – মোদি- শাহর কড়া সমালোচক হওয়াতে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকেও সরানো হয়েছে অমর্ত্য সেনকে। এবার ১৩ ডেসিমেল জমি বেশি রয়েছে একথা বলে তাঁকে চরম অপমান করা হচ্ছে। যা আদতে গোটা বাংলার লজ্জা।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...