Friday, April 3, 2026

হাওড়ার চামরাইলে মোমের কারখানায় বিধবংসী আগু*ন! আত*ঙ্কিত শ্রমিকরা  

Date:

Share post:

হাওড়ার (Howrah) চামরাইলে (Chamrail) মোমের কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনার জেরে শনিবার সকালে রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে আগুন লাগার পরই কারখানার শ্রমিকদের (Workers) দ্রুত বের করা আনা হয়। পরে ঘটনাস্থলে দমকলের (Fire Brigade) ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে পাশেই পাওয়ার হাউস থাকায় আগুন ছড়ানোর আশঙ্কায় পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ (Electric Connection)। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে হাওড়ার (Howrah) চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন দেখতে পান স্থানীয় মানুষজন। মোম দাহ্য পদার্থ হওয়ায় দ্রুত আগুন বিধ্বংসী চেহারা নেয়। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানে। সকাল সাড়ে ৯টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে। পাশাপাশি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।

অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর কর্মীরা। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। তবে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ফলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...