Monday, April 6, 2026

রবির সকালে স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল

Date:

Share post:

সরস্বতী পুজোয় হাতেখড়ির পর আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে গেলেন সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস। মন্দিরে পৌঁছে পুজোও দেন তিনি।এরপর ভবতারিণী মন্দির এবং পাশের রাধামাধব মন্দির ঘুরে দেখেন। রাজ্যপালের এই দক্ষিণেশ্বর সফরের তত্ত্বাবধানে ছিলেন মন্দিরের অছি পরিষদের সদস্য কুশল চৌধুরী।

আরও পড়ুন:মিড ডে মিল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আজ কেন্দ্রীয় দল

বঙ্গের রাজ্যপালের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম দক্ষিণেশ্বরের মন্দিরে গেলেন আনন্দ বোস। তার আগে কর্মসূত্রে কলকাতায় থাকার সময়েও তিনি এই মন্দিরে পুজো দিয়েছিলেন বলে খবর।রবির সকালে রাজ্যপাল মন্দির পরিদর্শন করায় খুশি মন্দির কর্তৃপক্ষও।


রবিবার বিকেলেই রাজ্যপালের মাদার হাউস যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়ে তিনি মাদার টেরিজার সমাধিস্থলে যাবেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। রাজভবন সূত্রের খবর, বিকেল সাড়ে ৪টে নাগাদ মাদার হাউসে পৌঁছতে পারেন রাজ্যপাল।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...