Monday, April 6, 2026

দিল্লিতে খা*লিস্তানের সমর্থনে পোস্টার এবং দেওয়াল চিত্র , সক্রিয় স্লিপার সেল ?

Date:

Share post:

রাজধানী এবং এনসিআরে খালিস্তান জঙ্গিদের স্লিপার সেল সক্রিয় হতে শুরু করেছে। গোয়েন্দা সংস্থাগুলির এক সূত্রকে উদ্ধৃত করে এমনই দাবি করেছে।পশ্চিম দিল্লির বেশ কয়েকটি জায়গায় খালিস্তানের সমর্থনে পোস্টার, দেওয়াল চিত্র চোখে পড়েছিল পুলিশের। কারা মারছে এই পোস্টার তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকাশপুরী, জনকপুরী, পশ্চিম বিহার, পীড়াগরহী এবং পশ্চিম দিল্লির বেশ কিছু জায়গায় খলিস্তানের সমর্থনে গত কয়েক দিন ধরেই পোস্টার এবং দেওয়াল চিত্র লক্ষ করা গিয়েছে। একাধিক জায়গায় এমন পোস্টার দেখে তৎপর হয় দিল্লি পুলিশও।
এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩-বি (দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা) এবং ১২০-বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু হয়েছে। পশ্চিম দিল্লি এবং এনসিআরে এই ঘটনার পর পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে। আঁটসাঁট করা হয়েছে এই এলাকাগুলির নিরাপত্তা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...