Monday, February 2, 2026

সমালোচনাকে স্বাগত জানিয়ে ঘৃণা-ভাষণের তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সমালোচনাকে স্বাগত। কিন্তু ঘৃণা-ভাষণের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata International Book Fair) উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, এখন বিভিন্ন ভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এটাকে বন্ধ করতে হবে। মমতা বলেন, তিনি বাকস্বাধীনতার বিরোধী নন। কিন্তু এই ধরনের কথা যাঁরা বলে তাঁদের আটকানো উচিত। কোনও কিছু পছন্দ না হলে বিরোধিতা নিশ্চয়ই করা যায়। কিন্তু সেই ভাষা নম্র হতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, সমালোচনা থেকে রোজ নতুন কিছু শিখি।’’ অর্থাৎ গঠনমূলক সমালোচনার তিনি বিরোধী নন। কিন্তু বিদ্বেষ ছড়ানো ভাষণ বন্ধ হওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি খুব ক্ষুদ্র মানুষ। আমার সবটাই কুৎসার আঙিনায়, অপপ্রচারের আলিঙ্গনে, কোথাও কোথাও, কারও কারও পছন্দ নাও হতে পারে।“ মমতা বলেন, “যে তোমায় খারাপ বলে বলুক, তুমি খারাপ বলো না।“

কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ‘‘কলকাতা বইমেলা সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে‘‘। এদিন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মান জানানো হয়। মুখ্যমন্ত্রী বলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে (Shirshendu Mukharjee) সংবর্ধিত করতে পেরে তাঁরা গর্বিত।

৪৬তম বইমেলার থিম স্পেন (Spain)। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্পেনের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদোর। সে দেশের মানুষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এই প্রথম বইমেলায় অংশগ্রহণ করছে তাইল্যান্ড। বইমেলা প্রাঙ্গনে রয়েছে প্রায় ৭০০ ছোট-বড় বইয়ের স্টল, ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল। এবার থেকে দিল্লিতেও বাংলার বইমেলা করার কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, রাজ্যের সব জেলা থেকেই সেই বইমেলায় অংশগ্রহণ করবে।

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...