Tuesday, April 7, 2026

সিঙ্গল বেঞ্চকে চ্যালেঞ্জ, ঝালদা কাণ্ডে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য !

Date:

Share post:

ঝালদা পুরসভার (Jhalda Municipality) জট কিছুতেই আর কাটছে না। এবার সিঙ্গল বেঞ্চের (Single Bench)রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশিন বেঞ্চের (Division bench)দ্বারস্থ হল রাজ্য (West Bengal)। কয়েকদিন আগেই পূর্ণিমা কান্দুকে (Purnima Kandu) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান করার নির্দেশ দেয় আদালত। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। চলতি সপ্তাহেই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Justice Arijit Banerjee Division Bench)ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে ঝালদা পুরসভা নিয়ে আইনি জটিলতা চলছে। বিশেষ করে এই পুরসভার দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে চলছে জটিলতা। পাশাপাশি সুদীপ কর্মকারকে সরানোর নির্দেশকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই পূর্ণিমা কান্দুকেই ঝালদা পুরসভার (Jhalda Municipality) দায়িত্ব সামলানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য সরকার। এবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে রাজ্যের তরফে। তবে এইসব আইনি জটিলতার কারণে কার্যত থমকে পুরসভার যাবতীয় কাজ। এবার সেই দিকেই আঙুল তুলছেন এলাকাবাসীরা।

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...