Wednesday, April 8, 2026

ভালোবাসা দিয়েছেন কাশ্মীরিরা, হ্যান্ড গ্রেনেড নয়: প্রবল তুষারপাতের মাঝে শ্রীনগরে রাহুল

Date:

Share post:

প্রবল তুষারপাতের জেরে সাদা চাদরে মুড়েছে গোটা শ্রীনগর(Shrinagar)। তারই মাঝে দাঁড়িয়ে দৃপ্তকণ্ঠে ভাষণ দিচ্ছেন কংগ্রেস সংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। খোলা ময়দানে রাহুলের বক্তব্য শুনছেন কাশ্মীরের(Kashmir) বহু সংখ্যক মানুষ। সোমবার ‘ভারত জোড়ো যাত্রা’র(Bharat Jodo Yatra) শেষ দিনের এই ছবি মন কেড়ে নিল গোটা দেশবাসীর। নিজের ভাষণে রাহুল গান্ধী জানালেন, হ্যান্ড গ্রেনেড নয় এখানে বিপুল ভালবাসা দিয়েছেন কাশ্মীরিরা। রাহুলের ১৩৫ দিনের কর্মসূচির শেষ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেল বিরোধী রাজনৈতিক দলগুলিকে। ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা ও পিপলস ডেমোক্রেটিক পার্টির মেহবুবা মুফতি। পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেসের(Congress) সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও(Priyanka Gandhi)।

অনুষ্ঠানের শেষ দিনে খোলা আকাশের নিচে প্রবল তুষারপাতের মাঝে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, “আমার পূর্বপুরুষরাও কাশ্মীরি ছিলেন। কাশ্মীর থেকে গিয়েছিলেন উত্তরপ্রদেশে। পূর্বপুরুষদের কাছ থেকে কাশ্মীরিয়াত পেয়েছি আমি।” তিনি আরো বলেন, “আমি গান্ধীজির কাছ থেকে শিখেছি কীভাবে ভয়ডরহীন বাঁচতে হয়। চারদিন হেঁটেছি এখানে। আমি শুধু ভেবেছি, আমার টি-শার্টের রং বদলে লাল করে দাও। তবে জম্মু ও কাশ্মীরের মানুষ আমাকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোড়েনি। বরং ভালবাসায় ভরিয়ে দিয়েছে। হৃদয় দিয়ে ভালবাসা দিয়েছে।”

বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাহুল গান্ধী আরও বলেন, “বিজেপির কোনও নেতা চারদিন হাঁটতে পারবেন না। জম্মু-কাশ্মীরের মানুষ তাঁকে হাঁটতে দেবে না এমনটা কিন্তু নয়। আসলে বিজেপি ভয় পায়।” রাহুল জানান, বহু বছর ধরে তিনি প্রতিদিন ৮-১০ কিলোমিটার দৌড়ন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটে যাওয়া অতটা কঠিন হবে না বলে মনে করেছিলেন তিনি। রাহুল বলেন, “ছোটবেলায় ফুটবল খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলাম। কন্যাকুমারী থেকে যাত্রা শুরুর পরহাঁটুতে ব্যথা হচ্ছিল। তবে কাশ্মীরে পৌঁছে মনে হল ব্যথার উপশম হল।”

যাত্রার শেষ দিনে টুইটও করেন রাহুল। টুইটারে তিনি লেখেন, “এই যাত্রা আমি আমার জন্য বা কংগ্ৰেসের জন্য করিনি। এই কর্মসূচি আমি ভারতের জনগণের জন্য করেছি। ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে করেছি।” একইসঙ্গে ভাষণ শেষে বরফ হাতে খুনসুটি করতে দেখা যায় রাহুল- প্রিয়াঙ্কাকে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...