Tuesday, March 24, 2026

বোলারদের দাপটে রঞ্জি কোয়ার্টার ফাইনালে দুরন্ত শুরু বাংলার, মাঠে হাজির সৌরভ

Date:

Share post:

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রথম দিনে বোলারদের সৌজন্যে দুরন্ত শুরু বাংলার। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দুরন্ত বোলিং মুকেশ কুমার, আকাশ দীপের। তাদের বোলিং-এর দাপটেই প্রথম দিনের শেষে ১৭৩ ইনিংস শেষ ঝাড়খণ্ডের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। প্রথমে ব‍্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের হয়ে লড়াই চালান কুমার সুরয। ৮৯ রানে অপরাজিত তিনি। ২১ রান করেন পঙ্কজ কুমার। বাংলার হয়ে চার উইকেট নেন আকাশ দীপ। তিন উইকেট নেন মুকেশ কুমার। দুটি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং আকাশ ঘটক।

এদিন বাংলার রঞ্জি ম্যাচ দেখতে ইডেনে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মরশুমে প্রথমবার মনোজ তিওয়াড়িদের খেলা দেখতে হাজির হলেন মহারাজ। চা বিরতির সময় ইডেনে খেলা দেখতে ঢোকেন তিনি। আলো কম হওয়ার কারণে বাংলার প্রথম ইনিংস শুরু হয়নি।

আরও পড়ুন:‘লখনউয়ে অবাক পিচ’, হার্দিকের মন্তব্যের পরই চাকরি গেল পিচ কিউরেটরের


Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...