Friday, June 19, 2026

আজ সংসদের বাজেট অধিবেশন শুরু

Date:

Share post:

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আজই প্রথম সংসদের বাজেট অধিবেশনের যৌথ সভায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী অঙ্ক মাথায় রেখে রাষ্ট্রপতির মুখ দিয়ে আজ দেশবাসীকে কী বার্তা দেন সেটাই দেখার।

আরও পড়ুন:কেন্দ্রের কোষাগারে মুনাফার অঙ্ক বাড়াতে রেশনে “গরিবের চাল-গম” বন্ধ করল মোদি সরকার

বাজেট বরাবরই টাকা পয়সার হিসাবের পাশাপাশি সরকারের রাজনৈতিক দর্শন, কৌশলের লিখিত বয়ান।সামনেই লোকসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী তাঁর ভাবনা জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রীকে। আগামীকাল বুধবার মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদের প্রথম দফার বাজেট অধিবেশন। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রক জানিয়েছে, আগামী ১৩ মার্চ ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেটে কী বলেন সেই ব্যাপারে আগ্রহ তুঙ্গে।

সোমবার রুটিন সর্বদলীয় বৈঠকে একাধিক বিরোধী দল গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে ওঠা শেয়ার মূল্য জালিয়াতির অভিযোগের বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি নথিভুক্ত করেছে। সরকারের তরফে বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও। বিবিসির তথ্যচিত্র নিয়ে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কেও আলোচনা চেয়েছে কয়েকটি দল। সরকারের তরফে সংসদীয় মন্ত্রী আশ্বাস দেন, সংসদের বিধি মেনে আলোচনার বিষয় স্থির করা হবে।
বিজেপির একাংশের আশঙ্কা, ময়দানে বিরোধীদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও সংসদে সরকারের বিরুদ্ধে তারা জোট বাঁধবে। বিবিসির তথ্যচিত্র এবং আদানিদের বিরুদ্ধে অভিযোগ, দুটি ব্যাপারেই বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করার চেষ্টা চালাবে। গুজরাত দাঙ্গার সঙ্গে রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদীর নাম জুড়ে আছে। আবার আদানিও ব্যক্তি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ।

এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে সহায়ক হতে পারে নির্মলার বাজেট ঘোষণা। পাশাপাশি, ২০২৩ সালে ১০টি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোনও জনমোহিনী প্রকল্প ঘোষণা করেন কি না, সে দিকেও তাকিয়ে রয়েছে দেশ। আগামী বছর লোকসভা ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে পারেন অর্থমন্ত্রী।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...