Tuesday, June 9, 2026

কেন্দ্রের কোষাগারে মুনাফার অঙ্ক বাড়াতে রেশনে “গরিবের চাল-গম” বন্ধ করল মোদি সরকার

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (Garib Kalyan Annya Yojana) একটি জনপ্রিয় প্রকল্প। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে ৭ দফায় রেশনে মাসে মাথাপিছু ৫ কেজি করে অতিরিক্ত চাল-গম দিয়েছিল মোদি সরকার (Central Government)। এবার তা বন্ধ হতে চলেছে। যা থেকে কেন্দ্রের কোষাগারের সাশ্রয় হবে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকা। মুনাফার অঙ্ক আরও বাড়াতে তৎপরতাও শুরু হয়েছে। এক্ষেত্রে মোদি সরকারের (Central Government) হাতিয়ার গরিবের চাল-গম।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করে দেওয়ার পর কেন্দ্রের খাদ্য ভাণ্ডারে বিপুল পরিমাণ খাদ্যশস্য উদ্বৃত্ত হবে। রোজগার বৃদ্ধি করতে সেই চাল-গম খোলা বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। প্রথম পর্যায়ে টার্গেট, মার্চ মাসের মধ্যে ৩০ লক্ষ টন গম বিক্রি। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পরিমাণ ঘোষণা করা না হলেও, চাল বিক্রির নীতিগত সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে খাদ্যমন্ত্রক। কী দামে আগামী ডিসেম্বর পর্যন্ত খোলা বাজারে চাল-গম বিক্রি করা হবে, জানিয়ে দেওয়া হয়েছে তা। এক্ষেত্রেও গরিবের চাল-গমে বিন্দুমাত্র ভর্তুকি দিতে নারাজ মোদি সরকার। বরং নির্ধারিত যে সংগ্রহ মূল্যে চাষিদের কাছ থেকে ধান-গম কিনেছে কেন্দ্র, তার কিছুটা বেশি দামেই বিক্রি করা হবে।

সরকারি পরিসংখ্যান বলছে, চলতি জানুয়ারি মাসের শুরুতে কেন্দ্রের ভাণ্ডারে ১ কোটি ৫৯ লক্ষ টন গম ও ১ কোটি ৪ লক্ষ টন চাল মজুত রয়েছে। “বাফার স্টক” হিসেবে যে পরিমাণ খাদ্যশস্য মজুত রাখা বাধ্যতামূলক, তার থেকে এই পরিমাণ অনেকটাই বেশি। এর সঙ্গে বিপুল পরিমাণে যোগ হবে গরিবের চাল-গম।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...