Wednesday, April 8, 2026

মালদহে দুর্ঘ*টনায় নি*হতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, মিজোরামে মৃ*ত শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্য

Date:

Share post:

মালদহে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মৃত ২ পরিবারকে সরকারি চাকরি এবং আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মালদহে প্রশাসনিক বৈঠক শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সোমবার নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় একটি সরকারি বাস। ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ২ জন, আহত হন অন্তত ৩৫ জন। দুর্ঘটনাটি ঘটে গাজোলের পাণ্ডুয়ায়। স্থানীয়রা জানিয়েছেন, সরকারি বাসটি মালদহ থেকে গাজোলের দিকে যাচ্ছিল। পান্ডুয়ার কাছে রাস্তায় দাঁড় করানো একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক।সোজা সেটি নয়ানজুলিতে পড়ে যায়। আজ এখনও বাসটিকে নয়নজুলি থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। আহতদের বাস থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রা। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, মৃতরা দু’জনই মহিলা।

আহতদের পরিবারের দাবি, প্রত্যকেই সরকারি প্রকল্পের উপভোক্তা। মালদহ থেকে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল গাজোলে। কীভাবে সরকারি মঞ্চে উপভোক্তা হিসেবে সরকারি প্রকল্পের সুযোগ গ্রহণ করা হবে, তারই প্রশিক্ষণ হওয়ার কথা ছিল তাদের। মুখ্যমন্ত্রী আজ মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে পরিজনরা।

এদিকে মিজোরামে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মালদহের তিন পরিযায়ী শ্রমিকের। মৃত ৩ যুবকই হবিবপর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তালুকদার পাড়ার বাসিন্দা।এই তিন পরিবারকেও চাকরি ও আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...