Monday, April 13, 2026

২০২৩-২৪ অর্থবর্ষে তলানিতে অর্থনীতি, নিম্নমুখী GDP-র পূর্বাভাস কেন্দ্রের সমীক্ষা রিপোর্টে

Date:

Share post:

প্রধানমন্ত্রীর গালভরা ভাষণই সার! দেশের অর্থনীতির(Indian Economy) বাস্তব ছবি বলছে, তা ক্রমশ আইসিইউ’র পথে এগিয়ে চলেছে। আগামিকাল অর্থাৎ বুধবার সংসদে বাজেট(Budget Session) পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। তবে তার আগে মঙ্গলবার সংসদে পেশ করা আর্থিক সমীক্ষা রিপোর্ট পূর্বাভাস দিল আগামী (২০২৩-২৪) অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের(Nirmala Sitaraman) পেশ করা এই সমীক্ষা রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন অর্থনৈতিক মহল।

রিপোর্টে দেশের আর্থিক বৃদ্ধির যে খতিয়ান উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে শেষ তিন অর্থবর্ষের মধ্যে আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্ন স্তরে নেমে যেতে চলেছে। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। তার আগে ২০২১-২২ অর্থবর্ষে এটা ছিল ৮.৭ শতাংশ। সেটাই এবার নেমে পৌছতে চলেছে ৬.৫ শতাংশ। যদিও রিপোর্টে এটাও জানানো হয়েছে আর্থিক বৃদ্ধির হার কমলেও ক্রয়ক্ষমতার নিরিখে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। বিনিময় হারের দিক থেকে পঞ্চম। মূল্যবৃদ্ধির প্রভাব পড়লেও বিদেশি বিনিয়োগ আসার পথে তা বাধা হবে না। একইসঙ্গে এই আশঙ্কাও করা হচ্ছে যে মূল্যবৃদ্ধির সমস্যা আরও দীর্ঘায়িত হতে পারে।

প্রসঙ্গত, আর্থিক সমীক্ষার রিপোর্টের মধ্যে দিয়ে কেন্দ্র এক বছরে অর্থনীতি কেমন চলেছে, তার গাণিতিক পরিসংখ্যানগত চিত্র তুলে ধরে। করোনার ধাক্কায় চার দশক পরে ২০২০-২১ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার শূন্যের নীচে নেমে গিয়েছিল। বস্তুত তার আগের অর্থবর্ষ (২০১৯-’২০) থেকেই দেশের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে অধোগতি শুরু হয়। এর পর করোনার কারণে বিশ্বজুড়ে ধাক্কা খায় আমদানি-রফতানি, কলকারখানায় উৎপাদন। মুখ থুবড়ে পড়ে হোটেল, পর্যটন, বিমান, রেস্তরাঁ পরিষেবার মতো ব্যবসা। ভারতে পরিষেবা এবং উৎপাদন ক্ষেত্রেও সেই নেতিবাচক প্রভাব যে এখনও কাটানো যায়নি, সমীক্ষা রিপোর্টে তা স্পষ্ট হয়েছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...