Thursday, June 18, 2026

‘শর্ত’ দিয়ে দাম্পত্য নয়, স্পষ্ট জানাল দেশের শীর্ষ আদালত !

Date:

Share post:

বিয়ে মানেই শর্ত (Terms and conditions)আরোপ করা নয় , বিয়ে (Marrige)আসলে ভালোবাসার টানে গড়ে ওঠে। বৈবাহিক সম্পর্কের গণ্ডগোল সংক্রান্ত এক মামলার শুনানির সময় এমন কথাই শোনা যায় সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ (Justice MR Shah) ও সি টি রবিকুমারের (C T Ravikumar) ডিভিশন বেঞ্চে। পাশাপাশি ঐ দম্পতিকে নিজেদের সম্পর্ক নিয়ে নিশ্চিত হওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত (Supreme Court)।

বিবাহিত সম্পর্কে কি সত্যিই কোনও শর্ত আরোপ করা যায়? স্বামী বাইরে কাজ করেন কিন্তু স্ত্রী তাঁর সঙ্গে সেখানে যাবেন কীনা সেই থেকে যত গণ্ডগোলের সূত্রপাত। এখান থেকেই উঠে আসে বিবাহবিচ্ছেদের বিষয়টিও। শুনানির সময় উভয়পক্ষের আইনজীবীরা জানান তাঁদের মক্কেলরা আরও একবার একসঙ্গে থেকে দেখতে চাইছেন বিয়ের সম্পর্কটি টিকিয়ে রাখতে পারেন কিনা। এমনকী স্ত্রীর পক্ষে সওয়াল করছিলেন যে আইনজীবী তিনি আদালতকে অনুরোধ করেন বিষয়টি সুপ্রিম কোর্টের মেডিটেশন সেন্টারে পাঠানোর জন্য। এরপরেই সুপ্রিম কোর্টের তরফে বলা হয় বিয়ে কোনও শর্তে তৈরি হয় না এবং সেভাবে এই সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। পারস্পরিক আকর্ষণ, বোঝাপড়া ও ভালোবাসার কারণে দুজন মানুষ বিয়ে করতে রাজি হন। মেডিটেশন সেশন প্রসঙ্গে সুপ্রিম কোর্ট মেডিটেশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করে। সিটি রবিকুমার আইনজীবীকে পাল্টা প্রশ্ন করে জানতে চান তিনি প্রতিদিনের জন্য একটি লিখিত শর্তাবলী তৈরি করতে চাইছেন কী না। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতিরা বলেন দুজন মানুষকে আগে নিজেদের মধ্যে বোঝাপড়া করে বৈবাহিক সম্পর্কের সম্বন্ধে নিশ্চিত হওয়া দরকার।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...