Wednesday, April 8, 2026

ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট: বাজেট অধিবেশনের আগে বার্তা মোদির

Date:

Share post:

আগামিকাল অর্থাৎ বুধবার সংসদে পূর্ণাঙ্গ বাজেট(Budget Session) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala Sitaraman)। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(Draupadi Murmu) ভাষণের পর পেশ হতে চলেছে এই বাজেট। তবে তার আগে বাজেটের সুর বেধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানিয়ে দিলেন, ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চিত ভাবে সেই কথা মাথায় রেখেই বাজেট পেশ করবেন।

এদিন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বিশ্বজুড়ে আর্থিক মন্দার মধ্যে সকলের নজর ভারতের দিকেই। বিজেপি সরকারের বাজেটই আশার আলো দেখাবে। সাধারণের কথা ভেবেই বাজেট তৈরি হয়েছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএয়ের সরকারের একটাই লক্ষ্য, ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট। অর্থাৎ সবার আগে দেশ, সবার আগে দেশবাসী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চিত ভাবে সেই কথা মাথায় রেখেই বাজেট পেশ করবেন।” পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, “আমাদের অর্থমন্ত্রীও একজন মহিলা। আরও একবার তিনি বাজেট পেশ করবেন। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে শুধু ভারতই নয়, গোটা বিশ্বের নজর থাকবে বুধবারের বাজেটের দিকে।”

এছাড়া এদিন সংসদে যৌথ অধিবেশনের ভাষণে আত্মনির্ভরতার উপর জোর দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বলেন, ২০৪৭ সালের মধ্যে এমন ভারত গড়তে হবে, যা অতীত গৌরব আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হয়ে উঠবে। আত্মনির্ভর, দারিদ্র মুক্ত, যুবশক্তিতে ভরপুর ভারত তৈরিই লক্ষ্য। এরপরই যোগ করেন, বিগত কয়েক বছরে দেশে অনেক পরিবর্তন হয়েছে। গোটা বিশ্বের ভারতকে দেখার নজর বদলে গিয়েছে। বর্তমানে দুনিয়ার নানা সমস্যা সমাধানের মাধ্যমে পরিণত হয়েছে ভারত। রাষ্ট্রপতির মুখে উঠে আসে এলওসি থেকে এলএসিতে ভারতীয় সেনার পরিক্রম, মোদি সরকারের তিন তালাকের বিলোপ, একদেশ এক রেশন কার্ডের মতো পদক্ষেপের বিষয়গুলি।

Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...