Tuesday, June 9, 2026

নিয়োগ দুর্নীতি মামলায় সিটের তদন্তকারী আধিকারিক কেন সরালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় !

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের গঠন করা বিশেষ তদন্ত দল (সিট) নিয়ে মাস দেড়েক আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গঠন করা সিটের কয়েক জন সদস্য ঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে ওই সদস্যদের পরিবর্তন করতে হবে বলেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ।

মঙ্গলবার চূড়ান্ত বিরক্ত বিচারপতি সিটের তদন্তকারী আধিকারিককে সরিয়ে দিলেন। ডিআইজিকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে তদন্তের স্বার্থে এদিনই নতুন আধিকারিকের নাম ঘোষণা করার নির্দেশও দিয়েছেন তিনি।

গত ১৭ জুন রাজ্যের স্কুলে নিয়োগ দুর্নীতির সব মামলাতেই সিবিআইয়ের সিট-কে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির শিকড় বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে মনে করেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। আদালত এই নির্দেশও দিয়েছিল, ‘সিট’ হাই কোর্টের নজরদারিতে তদন্ত করবে এবং কোর্টের অনুমতি ভিন্ন সিট-এর সদস্যদের বদলি করা যাবে না।

এদিন আদালতের স্পষ্ট নির্দেশ, তদন্তের কোনও কাজে ওই আইও যুক্ত থাকতে পারবেন না। তদন্তের কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না তদন্তকারী।আজই বিকেলের মধ্যে নতুন তদন্তকারী অফিসার নাম জানাতে হবে সিবিআইকে, এমনই নির্দেশ দিয়েছে আদালত।উল্লেখ্য, ২০১৪ সালের টেটে ৫ শতাংশ অতিরিক্ত প্যানেলের তদন্তে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিট গড়েছিল সিবিআই। কিন্তু তাদের ভূমিকাতে অসন্তুষ্ট হয়ে সিট ভেঙে দিয়েছিলেন বিচারপতি। নতুন করে গঠিত হয় সিট।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...