Tuesday, June 9, 2026

“কয়েকটা ডাকাত-গদ্দার দল থেকে বিদায় নিয়েছে, ভালো হয়েছে”, ফের মমতার নিশানায় শুভেন্দু

Date:

Share post:

ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে “ডাকাত-গদ্দার” বলে তোপ দাগলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মালদহের প্রশাসনিক সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুললেন দুর্নীতির। পাশাপাশি তাঁর সাফ কথা, কেউ অন্যায় করলে আইন আইনের পথে চলবে,দল তার দায়িত্ব নেবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমার যদি চোর হই, তোরা তাহলে ডাকাত। কয়েকটা ডাকাত, গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। সেই গদ্দারগুলি এই কাজ করেছে। দল থেকে ওরা বেরিয়ে গিয়ে ভাল হয়েছে। পুরুলিয়া জেলার কোটা কেটে দিয়েছিল। এই জেলার কোনও ছেলে মেয়ের চাকরি হত না। আমি দু’হাত জোড় করে আদালতকে বলব এই বিষয়গুলি সম্পর্কে একবার খোঁজ নিতে। পুরুলিয়ার কোটা নিজের পকেটে ভরেছিল। কীসের বিনিময়ে সেটা আর বলছি না। আমি তখন প্রশ্ন করেছিলাম, কেন ওদের বঞ্চিত করা হবে। আমি নতুন করে ব্যবস্থা গ্রহণ করেছিলাম।”

তাঁর সরকার কোন কোনও বিষয়ে দৃষ্টান্তমূলক কাজ করছে এদিন তা বিস্তারিত ভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটে সমর্থন করার জন্য মালদা-মুর্শিদাবাদের মানুষকে ধন্যবাদও জানিয়েছেন তৃণমূল নেত্রী।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...