Tuesday, June 9, 2026

Entertainment : ‘রামায়ণ’ লিখতে পারলেন না হৃতিক, পরিচালকের নজরে দক্ষিণী তারকা !

Date:

Share post:

বলিস্টার হৃতিক রোশন (Hrithik Roshan) আর ভিলেন (Villain) হতে পারলেন না। বলিউডের হিরো গ্রিক গড নিজেকে সরিয়ে নিলেন মহাকাব্য থেকে। আর তাতেই কি শিকে ছিড়ল দক্ষিণী তারকা যশের (Yash)? জোর গুঞ্জন টিনসেল টাউনে।

বলিউড কি সুযোগ করে দিচ্ছে দক্ষিণের ছবির তারকাদের? সম্প্রতি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ (Ramayana) সম্পর্কিত আপডেট মিডিয়া রিপোর্টে প্রকাশিত হওয়ার পর এই কথাই বলছেন সিনে সমালোচকরা। ঠিক কী ঘটেছে? আসলে ২০১৯ সালে নিজের ড্রিম প্রজেক্ট ‘রামায়ণ’ বড়পর্দায় তুলে ধরার ইচ্ছে প্রকাশ করেন পরিচালক নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari)। সেখানে রামের ভূমিকায় রণবীর কাপুরের (Ranbir Kapoor) নাম উঠে আসে। আইকনিক চরিত্র করতে হবে জেনে যথেষ্ট খুশি হয়ে ছিলেন আর কে (RK), বলেই বলেই সূত্রে খবর।

সিনেমায় রাবণের (Ravana) চরিত্রে কে অভিনয় করবে সেই প্রশ্নই ঘোরাফেরা করছিল প্রযোজক পরিচালকদের মনে। নীতেশ তিওয়ারি অবশ্য তাঁর প্ল্যানিং পুরোপুরি সেরে নিয়েছিলেন। তিনি জানান এই রামায়ণের ভিলেন মানে রাবণ হিসেবে তিনি হৃতিক রোশনের (Hrithik Roshan) কথাই ভেবেছেন। শোনা যায় রাকেশ পুত্র চিত্রনাট্য পড়ে বেশ উৎসাহ দেখিয়েছিলেন। কিন্তু আচমকা দুঃসংবাদ। সরাসরি এই প্রজেক্টে ‘না’ বলে দিয়েছেন হৃতিক।

হৃত্বিকের ঘনিষ্ট মহল বলছে ব্যাক টু ব্যাক (Back to Back) খলনায়কের চরিত্র করতে চান না হৃতিক রোশন। এর আগে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বিক্রম বেধা’তে (Vikram Vedha) তিনি নেগেটিভ চরিত্র করেছেন। তাই নিজের হিরো ইমেজ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ভাবনা থেকেই এহেন সিদ্ধান্ত। শোনা যাচ্ছে, ‘কেজিএফ ২’-এর সাফল্যের পর দক্ষিণী তারকা যশকে (Yash) রাবণের চরিত্রের জন্য চূড়ান্ত করতে পারেন ছবির নির্মাতারা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...