Sunday, May 17, 2026

প্লেন কিনতে চান বলিউড বাদশা! শাহরুখের ইচ্ছে শুনে সমাজমাধ্যমে হইচই 

Date:

Share post:

একেই বলে বাদশাহী মেজাজ। দিল্লির ছেলেটা মুম্বইয়ে নিজের রাজত্ব তৈরি করেছেন, কিন্তু পছন্দের ক্রিকেট দল কিনেছে কলকাতায়। গোটা দেশের রোমান্টিক আইকন শাহরুখ খান (Shahrukh Khan) সব সময় নিজের কাজ আর পরিবার নিয়ে ব্যস্ত থাকেন। তবে যখন যেটা করেন তখন সেটাই তাঁর ফ্যানেদের কাছে স্টাইল আইকন হয়ে যায়। জানেন, ৫৮ বছরের ‘জওয়ান’ খান এবার নাকি প্লেন কিনতে চান? বাজিগরের এই ইচ্ছের কথা ফাঁস করেছেন অভিনেতা কমল হাসান (Kamal Haasan)।

চলতি আইপিএল (IPL) মরশুমে ভালো ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দলের প্রায় সব খেলাতেই ইডেনে ছেলে আব্রামকে (Abram) নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ (SRK)। গ্যালারিতে তাঁর উপস্থিতি কলকাতা দর্শকের কাছে একটা বাড়তি পাওনা বটে। কিং খান যখন খেলা নিয়ে ব্যস্ত, তখন মেয়ের সঙ্গে ইউটিউব চ্যাটে শাহরুখের গোপন ইচ্ছা কথা সকলকে জানিয়ে দিলেন অভিনেতা কমল হাসান। শ্রুতি হাসানের (Shruti Hassan) সঙ্গে একটি কথোপকথনে দক্ষিণের অভিনেতা বলেন, শাহরুখ তাঁকে বলেছিলেন যে তিনি এবার প্লেন কিনতে চান। এমনকি নিজের ছোট্ট ডাইরিতে ইচ্ছের কথা লিখেও রেখেছেন। বরাবর ই এভাবেই সব পূরণের কথা ডায়েরির পাতায় লিখে রাখেন বলিউডেরa রোমান্টিক আইকন। নিজেও অবশ্য বেশ কয়েক বছর আগে একবার জানিয়েছিলেন, যে তিনি যদি হাজার কোটির কোনও সিনেমা করতে পারেন তাহলে অবশ্যই প্লেন কেনার কথা ভাববেন। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমার সাফল্যের পর নতুন করে সেই জল্পনাই উঁকি দিচ্ছে।

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...