Monday, April 6, 2026

গোপালের নিশানায় কুন্তল, দাবির সত্যতা যাচাইয়ে ত্রয়ীকে একযোগে জেরার সম্ভাবনা ইডির

Date:

Share post:

তিহার জেল থেকে বেপাত্তা গোপাল দলপতি, এমনই দাবি করেছিল ইডি। শেষপর্যন্ত গতকাল সোমবার নিজেই ইডি দফতরে ফোন করে যোগাযোগ করেন তিনি। ইচ্ছাপ্রকাশ করেন বয়ান দেওয়ার। সেই মোতাবেক ইডি আজ মঙ্গলবার তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায়। তিনি আজ সকালে সেখানে পৌঁছলে ইডি আধিকারিকরা টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
ইডির জিজ্ঞাসাবাদের মুখে তিনি দাবি করেছেন, ‘কোনও টাকা নিইনি, পার্থ চট্টোপাধ্যায়কেও চিনি না’।শুধুমাত্র এখানেই থেমে থাকেননি তিনি।গোপাল আরও জানিয়েছেন, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কুন্তল ঘোষ। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোরও চেষ্টা হচ্ছে বলে দাবি গোপালের। জানা গিয়েছে, গোপাল বলেছেন, শুধুমাত্র এক বার আড়াই থেকে ৩ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছিলেন। তাপস-কুন্তলের মধ্যস্থতাকারীর পারিশ্রমিক হিসেবে ওই টাকা তিনি পান।’
এখানেই শেষ নয়।গোপালের বক্তব্য শোনার পর এবং তার বডি ল্যাঙ্গুয়েজে ইডির দুঁদে গোয়েন্দারাও রীতিমতো বিভ্রান্ত। কুন্তল না গোপাল, কে সত্যি বলছেন জানতে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের চিন্তাভাবনা শুরু করেছেন তদন্তকারীরা।এমনকী প্রয়োজনে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং গোপাল দলপতিকে মুখেমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন গোপালের বয়ান রেকর্ড করা হয়েছে। তিনি যে বয়ান দিয়েছেন সেটি সামনে রেখেই পরের দিকে কে সত্যি বলছেন সেটি জানার চেষ্টা করা হবে।তিনি কোটি কোটি টাকা পাওয়ার কথা অস্বীকার করেছেন। কে সত্যি বলছেন সেটা জানাই এখন ইডি আধিকারিকদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইডি সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগেই জামিনে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকেই তিনি বেপাত্তা! রহস্যের জট খুলতে যার ভরসায় এগোচ্ছিলেন গোয়েন্দারা, তাঁর অন্তর্ধানে কোন পথে এগোবে তদন্ত? প্রশ্ন ওঠে। কিন্তু এর পর তাঁর নিজের ফোন আসায় নতুন করে তোলপাড় পড়ে যায়। আজ গোপাল দলপতির বয়ানের পর পুরো তদন্ত যে নতুন মাত্রা পেল তা বলাবাহুল্য।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...