Monday, June 8, 2026

মালদহের নদী ভাঙন রুখতে নয়া পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মালদহের নদী ভাঙন নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, গাজোলের (Gajole) প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, মালদহ-মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা ভাঙন কবলিত। তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি। নদীর পাশে ম্যানগ্রোভ ও উন্নত মানের ঘাস বপন করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। নদী এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে বাড়িঘর তৈরি ও জায়গা দেওয়ার কথা বলেন তিনি।

গঙ্গার ভয়াল গ্রাসে মালদহ মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে। ভিটেমাটি হারিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। বরাবরই মালদহ মুর্শিদাবাদ জেলার ভাঙন পীড়িত মানুষদের পাশে থেকেছে রাজ্য সরকার। অথচ এই দুই জেলার ভাঙন নিয়ে নীরব কেন্দ্রীয় সরকার। এলাকার বিজেপি সাংসদ থেকে শুরু করে বিধায়করাও হাত গুটিয়ে বসে রয়েছেন বলে অভিযোগ। জল চুক্তির ৭০০ কোটি টাকাও দেয়নি কেন্দ্র সরকার। তা সত্ত্বেও মালদহ মুর্শিদাবাদ জেলার ভাঙন প্রতিরোধে কাজ করে চলেছে রাজ্য সরকার। কিন্তু এই নদীর ভাঙন প্রতিরোধের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাঁধেই রয়েছে। ফরাক্কা ব্যারেজ প্রকল্পের অধীনে রয়েছে গঙ্গা নদীর ভাঙ্গন প্রতিরোধের দায়িত্ব। কিন্তু হাত গুটিয়ে রয়েছে ফরাক্কা ব্যারেজ প্রকল্প। এই নিয়ে বারবার আবেদন জানান তিনি। এদিন রাজ্যের তরফে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- গোপালের নিশানায় কুন্তল, দাবির সত্যতা যাচাইয়ে ত্রয়ীকে একযোগে জেরার সম্ভাবনা ইডির

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...