Tuesday, June 23, 2026

মালদহ-সহ ৩ জেলার স্বাস্থ্য পরিষেবায় নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির বিষয়ে তৎপর হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার মালদহ-সহ দুই দিনাজপুরের মানুষের চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতাল (Gajol State general Hospital) তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার, মালদহের গাজোলে প্রশাসনিক সভার শেষ লগ্নে মুখ্যমন্ত্রী মালদহ ও দুই দিনাজপুরে মানুষের জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতাল তৈরির কথা ঘোষণা করেন। এদিন তিনি ঘোষণা করেন, “গাজোলে একটা স্টেট জেনারেল হাসপাতাল হবে। এই হাসপাতাল তৈরির ফলে মালদহ এবং দুই দিনাজপুর জেলার বাসিন্দারা উপকৃত হবেন।“ স্বাস্থ্য পরিকাঠামো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ১৭ হাজার জায়গায় ‘সুস্বাস্থ্যকেন্দ্র’ তৈরি করা হচ্ছে। ১৪টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। ৪৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। পাশাপাশি, দুঃস্থ মানুষদের বিনা পয়সায় ছানি অপারেশনের জন্য চোখের আলো প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...