Wednesday, June 17, 2026

ফিফা সভাপতির হাত থেকে বিশ্বকাপ পেয়েও খুশি নন মেসি, চেয়েছিলেন এই কিংবদন্তির হাত থেকে ট্রফি পেতে

Date:

Share post:

কাতার ২০২২ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে লিওনেল মেসির দল। ট্রফি পেয়ে মন খারাপ মেসির। কারণ জানালেন নিজেই। বিশ্বকাপ ফাইনালে চ‍্যাম্পিয়ন হয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর হাত থেকে ট্রফি নিয়েছিলেন মেসি। সেখানেই অখুশি লিও। লিও জানিয়েছে খুশি হতেন যদি মারাদোনার হাত থেকে ট্রফি নিতেন। বিশ্বকাপের পর এই প্রথম এক রেডিওতে সাক্ষাৎকার দেন লিও। সেখানেই এই কথা বলেন মেসি।

এক সাক্ষাৎকারে মেসি বলেন,” সব থেকে খুশি হতাম যদি দিয়েগো মারাদোনার হাত থেকে বিশ্বকাপ ট্রফিটি পেতাম। আমার ভাল লাগত যদি মারাদোনা আমাকে ট্রফিটা দিতেন। উনি যদি দেখতে পেতেন আর্জেন্তিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তা হলে ভাল হত। উনি দেশের ফুটবল দলকে খুব ভালবাসতেন। উনি চাইতেন এমনটা হোক। মারাদোনা উপর থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছেন।”

২০২০ সালে মারাদোনা মারা যান। মেসির বিশ্বকাপ জয় দেখে যেতে পারেননি তিনি। প্রতিযোগিতা শেষের পর প্রথম সাক্ষাৎকারে এমনটাই জানালেন মেসি।

আরও পড়ুন:মহিলাদের আইপিএল-এ মুম্বই-এর কোচ হতে পারেন ঝুলন, মহারাজের মন্তব্যে জল্পনা তুঙ্গে


Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...