Tuesday, March 24, 2026

শিষ্যাকে ধ*র্ষণে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর কী সাজা শোনাল আদালত!

Date:

Share post:

শিষ্যাকে (Deciple) ধ*র্ষণে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে (Asaram Bapu) যাবজ্জীবন কারাদণ্ডে সাজা শোনাল আদালত (Court)। ১০ বছর আগে আশ্রমের মধ্যেই এক নাবালিকাকে ধর্ষ**ণে তাঁকে এই শাস্তি শোনাল গুজরাটের (Gujarat) গান্ধীনগরের (Gandhinagar) দায়রা আদালত। সোমবারই আসারাম বাপুকে (Asaram Bapu)দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার, গান্ধীনগরের দায়েরা আদালতের বিচারক ডি কে সোনি (D K Soni) সাজা ঘোষণা করেন।

প্রায় ১০ বছর আগে ২০১৩-য় গুজরাটের মোতেরায় আশ্রমের মধ্যেই এক শিষ্যাকে ধর্ষণ করেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম। সেই মামলায় তাঁর বিরুদ্ধে IPC ৩৪২, ৩৫৪এ, ৩৭০ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। ঘটনায় আসারামের পরিবারের মদত ছিল বলেও অভিযোগ। যদিও আসারামের স্ত্রী-সহ আরও ছয় জন এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে গান্ধীনগরের দায়েরা আদালত। গত ১০ বছর ধরেই জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু। বর্তমানে তার বয়স ৮০ বছরের বেশি।

২০১৩ সালে যোধপুরের আশ্রমেও ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেন আসারাম বাপু। সেই মামলাতেও তাঁকে যোধপুর আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। এরপর ওই বছরই মোতেরায় আশ্রমের মধ্যে এক শিষ্যাকে ধর্ষণ করেন আসারাম। এবার সেই মামলাতেও যাবজ্জীবন কারাবাসের সাজা হল তার।

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...