Sunday, March 22, 2026

Budget 2023-24 : কেন্দ্রীয় বাজেটে ব্রাত্য ‘বিনোদন’ জগত

Date:

Share post:

দেশ জুড়ে বাজেট (Central Budget 2023 -24 )নিয়ে তুঙ্গে চর্চা। কেন্দ্রীয় ২০২৩-২৪ অর্থবর্ষে এবারের বাজেটে একাধিক জিনিসের দাম বাড়াল কেন্দ্রীয় সরকার (Central Government)। তবে ভোটমুখী বাজেটে ফের পাত্তা পেল না বিনোদন। একটা শব্দও উচ্চারণ করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। কিন্তু সত্যিই কি বিনোদন জগতের এই বাজেট থেকে কিছু প্রত্যাশা ছিল? সহজ উত্তর ‘না’। কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) প্রতিমুহূর্তে সিনে জগতের কাজকর্মে ব্যঘাত ঘটাতে সিদ্ধহস্ত বলেই মনে করেন ফিল্ম সমালোচকরা । একের পর এক বয়কট ট্রেন্ডে কার্যত কুপোকাত করার চেষ্টা হল বিনোদন জগতকে। সাম্প্রতিক অতীতেও সেই ছবি ধরা পড়েছে। এরপর বুধবারের বাজেটে কেন্দ্রীয় বরাদ্দের কিছু আদৌ বিনোদন জগতের (Entertainment Industry) ভাগ্যে জোটে কী না তা জানতে চেয়েছিল সিনে দুনিয়া (Cine Industry)। কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি, এক পয়সাও বরাদ্দ পেল না বলি-টলি-টেলি।

বাজেটে বরাবরই অবহেলিত বিনোদন জগত। আজ পর্যন্ত কোন সরকারই অন্যান্য শিল্পের মতো ফিল্ম ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিয়ে দেখেনি । মোদি সরকারের এই বাজেটেও সেই ঘটনাই ঘটল। অর্থমন্ত্রী প্রায় ঘন্টা দেড়েক ধরে বাজেট পেশ করলেন। অথচ একটা শব্দও বের করলেন না বিনো দুনিয়া নিয়ে। প্রতিবছর বাজেটের আগেই বিনোদন জগত, তা সে টেলিভিশন হোক, সিনেমা হোক বা ওটিটি, সরকারের কাছে নতুন কিছু শোনার আশায় বসে থাকে ৷ মোদি সরকারের দ্বিতীয় পর্বে এটাই শেষ বড় বাজেট পেশ হল। বিনোদন জগতের জন্য় কিছু সুরাহার ব্যবস্থা করা হবে বলে আশা করেছিলেন সকলেই। কিন্তু সেখানেও নিরাশ হতে হল তারকাদের।

Related articles

পানিহাটি সরগরম: কলতানকে প্রার্থীপদ প্রত্যাহারের পরামর্শ বিজেপির নারায়ণের

সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গেরুয়া পতাকা হাতে তুলে বিজেপিতে নাম লিখিয়েছেন ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Narayan Banerjee)। এবার...

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...