Thursday, June 25, 2026

১২ ঘণ্টা জেরা!মধ্যরাতে ইডির দফতর থেকে বেরিয়ে কী বললেন গোপাল?

Date:

Share post:

প্রায় ১২ ঘণ্টা জেরার পর ইডির দফতর থেকে বেরোলেন তাপস মণ্ডল এবং গোপাল দলপতি। গোপালের কাছে বেশ কিছু নথি চেয়েছেন ইডি আধিকারিকরা। আগামী ৭ দিনের মধ্যে সেই সমস্ত নথি জমা করতে বলা হয়েছে।

আরও পড়ুন:গোপালের নিশানায় কুন্তল, দাবির সত্যতা যাচাইয়ে ত্রয়ীকে একযোগে জেরার সম্ভাবনা ইডির

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে ইডি-র মুখোমুখি হতে মঙ্গলবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে একসঙ্গে হাজির হন গোপাল এবং তাপস। মঙ্গলবার গভীর রাতে দু’জনকে ইডির অফিস থেকে বার হতে দেখা যায়। বেরোনোর সময় তাপস বলেন, “গোপালের সঙ্গে গত চার বছর ধরে আমার দেখাই হয়নি। আমি জানতাম অর্থলগ্নি মামলায় গোপাল তিহাড় জেলে রয়েছে। পরে ইডি আধিকারিকরা আমায় জানান যে, জেল থেকে ও বহু দিন আগেই ছাড়া পেয়েছে। এত ক্ষণ কুন্তল এবং গোপালকে মুখোমুখি বসিয়েই জেরা করেছে ইডি।’’


ইডির অফিস থেকে বেরোনোর সময় গোপালও কিছু কথা বলেন। তাঁর কথায়, ‘‘তদন্তে আমি সাহায্য করছি। আবার যে দিন আমায় ডাকবে সে দিনই আসব।’’ তিনি আরও জানান, কুন্তল এবং তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে মঙ্গলবার। তাঁর কাছ থেকে কিছু নথি চেয়েছে ইডি। আগামী ৭ দিনের মধ্যে সেগুলি জমা দিতে বলা হয়েছে।

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...