Saturday, April 4, 2026

ইডি-র তল্লাশি নিয়ে কেন্দ্রকে তুলোধনা, ”NRC করতে দেব না” ফের বার্তা মমতার

Date:

Share post:

‘এনআরসি আমরা করতে দেব না।‘ মঙ্গলবারের পর বুধবারও বীরভূমের মাটিতে দাঁড়িয়ে ঠিক এইভাবেই কেন্দ্রকে আরও একবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার লালমাটির এই জেলায় প্রশাসনিক বৈঠকের পর কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে একহাত নেন তিনি।


আরও পড়ুন:৬০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস, ফের বিশ্বভারতী নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”আমি শুনেছি কাল সারা দেশে রেইড হয়েছে। কেন টাকা নেই? জিডিপি নিয়ে বড় বড় কথা বলেছিল। শুধু বড় বড় বক্তব্য। সবই নাকি ওনারা করেছেন? তাহলে আমরা কি বানের জলে ভেসে এসেছি? কেন ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে? অথচ আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না?”
মোদি সরকারের উদ্দেশ্যে মমতার কটাক্ষ, ”আমি আগে এইরকম সরকার দেখিনি। কথায় কথায় ডিএম-দের সঙ্গে বৈঠক করছে,পুলিশদের সঙ্গে বৈঠক করছে। সবাইকে আয়কর ধরছে, যাকে পারছে সিবিআই ধরাচ্ছে, ইডি ধরছে। দেশের নিরাপত্তা রক্ষা করা উচিত। সত্যিকারের যারা চোর ডাকাত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমার কোনও আপত্তি নেই।”

বিজেপির উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”এখানে তো একটা উইপোকা কামড়ালে বিজেপি সেন্ট্রাল টিম পাঠিয়ে দেয়। অথচ উন্নাওতে যারা ধর্ষণ করেছেন তাদের প্যারোলে ছেড়ে দাও। কুৎসকারী দল, হঠকারী দল, যারা জীবনে লাটসাহেবের মতো মানুষ হয়েছেন, তারা যারা কাজ করেছেন, তাদের সমালোচনা করে। জবাব চাই, আমাদের ১০০ দিনের কাজের টাকা দিতে হবে। এনআরসি আমরা করতে দেব না। মনে রাখবেন এখানে সবাই আমরা নাগরিক।”পাশপাশি আজ ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে ‘গদ্দার’ বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী।বলেন, কেউ কেউ সরকারে থেকে সবচেয়ে বেশি চুরি করেছে, গদ্দারি করেছে। ওদের বিশ্বাস করবেন না।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...