Tuesday, June 16, 2026

নবান্নে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে জিটিএ চেয়ারম্যান অনিত থাপা

Date:

Share post:

জিটিএ চেয়ারম্যান অনিত থাপা (Anit Thapa) বুধবার নবান্নে এসে স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর জিটিএ নির্বাচনের পর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন অনিত। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আগে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে জিটিএ চেয়ারম্যাননের প্রশাসনিক নানা বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জেলা সফর থেকে ফিরে এলে বৈঠকের দিনক্ষণ স্থির হবে।

ফের গোর্খাল্যান্ডের জিগির তুলে পাহাড়ে আগুন জ্বালাতে চান রোশন গিরিরা। ২০০৭, ২০১৩ এবং ২০১৭ সালে মোর্চার পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের জেরে আগুন জ্বলেছে পাহাড়ে। সরকারি সম্পত্তি নষ্ট করা, বন্‌ধ সহ নানা মারমুখী আন্দোলনের জেরে বিপর্যস্ত হয়েছে পাহাড়। এ বার মোর্চা তাঁদের আন্দোলন ‘দিল্লিমুখি’ বলে দাবি করলেও উদ্বিগ্ন পাহাড়ের বাসিন্দারা। সেই উদ্বেগের নিরসন করতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন অনিত থাপা।

আরও পড়ুন- তিতাস-হৃষিতা-রিচা ঘোষকে ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা সিএবি’র

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...