Tuesday, June 16, 2026

বিশ্বভারতীর ন্য*ক্কারজনক বিবৃতিতে কড়া নিন্দা শিক্ষাবিদ থেকে রাজনৈতিকমহলের

Date:

Share post:

ন্যক্কারজনক। বুধবার বিশ্বভারতীর আক্রমণ আরও নিম্নগামী। মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে প্রেস বিবৃতিতে, তাতে আসল উদ্দেশ্য পরিষ্কার। যার মূলে রয়েছে রাজনীতি। রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্বভারতীতে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ বলছে তারা ‘প্রধানমন্ত্রীর মার্গদর্শনে চলে’। বোঝাই যায় বিশ্বভারতীকেও আখড়া বানাতে চাইছে বিজেপি। ফলে বিশ্বভারতীর এই নোংরা প্রেস বিবৃতি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক ক্ষোভ এবং তীব্র সমালোচনা। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এই সব নিয়েই চিঠি দেবেন প্রধানমন্ত্রীকে। বুধবার বোলপুরের প্রশাসনিক জনসভায় দাঁড়িয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর অভিযোগ, বাংলার ও দেশের গর্বের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গৈরিকীকরণের অপচেষ্টা চলছে। এর বিরুদ্ধেও তিনি যে রুখে দাঁড়াবেন, সেকথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী, আশ্রমিক, কর্মচারি-কেউ ভাল নেই, প্রত্যেকেই কোনও-না-কোনও ভাবে অবহেলিত, অপমানিত।এরপরই বিশ্বভারতীর কুরুচিকর বিবৃতি।

আরও পড়ুন:অমর্ত্যর জমি নিয়ে মুখ্যমন্ত্রীর নথি “অপ্রাসঙ্গিক” দাবি বিশ্বভারতীর উপাচার্যর, পাল্টা জবাব কুণালের

বিশ্বভারতীর বিবৃতি প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে একটি টুইটে বলেন, “বিশ্বভারতীর প্রেস রিলিজে যখন ‘কবিগুরুর মার্গদর্শনে চলি’ না বলে ‘প্রধানমন্ত্রীর মার্গদর্শনে চলি’ বলা হয়, বোঝাই যায়, এটি বিজেপির আখঢ়ায় তৈরি একটি রাজনৈতিক চিরকুট। এতে ভারসাম্য, বাস্তব, শালীনতা, রুচি থাকবে না, সেটাই স্বাভাবিক।“


অন্যদিকে এ প্রসঙ্গে সরব বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, বিশ্বভারতীর এ ধরণের বিবৃতি অত্যন্ত কুরুচির ।বিশ্ববিদ্যালয় কোনও ব্যক্তি বা মন্ত্রীর মার্গ দর্শনে চলে না। একজন ব্যক্তি বিশ্বভারতীর মান যে কাথায় নামিয়ে আনছেন, তা ভাবতে লজ্জা হয় আমাদের।


 

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...