Tuesday, June 16, 2026

নবগ্রামের গু*লিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃ*ত্যু

Date:

Share post:

শেষরক্ষা হল না। কলকাতাতে নিয়ে এসেও বাঁচানো গেল না নবগ্রামের গুলিবিদ্ধ তৃণমূল কর্মী রুবেল শেখকে(২৩)। পরিবার সূত্রে খবর, বুধবার মাঝরাতেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মার, কাঠগড়ায় বিজেপি

মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের নবগ্রামের বিল বসিয়া এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন রুবেল। পিকনিক চলাকালীন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে বলে অভিযোগ। রুবেলকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার ভোরের দিকে রুবেলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। সেখান থেকে তাঁকে ভর্তি করানো হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। বুধবার রাত দেড়টা নাগাদ মৃত্যু হয় রুবেলের। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

রুবেলের মা মবিনা বিবি জানান, রাত হয়ে গেছে, অথচ সে বাড়ি ফিরছে না দেখে বারবার ফোন করেন রুবেলকে। কিন্তু ফোন বেজে গিয়েছে। ফোন ধরেনি কেউ। তারপর লোক মারফৎ খবর আসে রবেল গুলিবিদ্ধ হয়েছে। আচমকা এমন খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার।

পরিবারসূত্রে জানা গিয়েছে, বছর খানেক ধরে নবগ্রাম ব্লক তৃণমূল সভাপতি এনায়েতুল্লার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠেছিল রুবেলের। জমি জরিপের কাজেও হাত পাকাতে শুরু করেন তিনি। কিন্তু মঙ্গলবার গভীর রাতে কী এমন ঘটল যাতে গুলিবিদ্ধ হলেন ২৩ বছরের তরতাজা যুবক, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পরিবার। বুধবার সকাল থেকেই লালবাগের এসডিপিও নেতৃত্বে নবগ্রাম থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এনায়েতুল্লা সহ রুবেলের অন্য সঙ্গীদের। রুবেলের বাবা গোলাম রসুল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার রাতে কারা রুবেলের সঙ্গে ছিলেন, তা বার করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...