Tuesday, June 16, 2026

সাগরদিঘি উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু ঘনিষ্ঠ এক হোটেল ব্যবসায়ী, পরিচয় করে নিন

Date:

Share post:

মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘি বিধানসভা (Sagardighi) উপনির্বাচনে (By Election) বিজেপি প্রার্থী দিলীপ সাহা। তিনি বহরমপুরের (Behrampore) বিশিষ্ট ব্যবসায়ী বলেই পরিচিত। বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি দিল্লি থেকে একটি বিবৃতি দিয়ে দিলীপ সাহার নাম সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে। দিলীপবাবু (Dilip Ghosh) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বহরমপুরে তাঁর হোটেল ও চালকলের ব্যবসা রয়েছে।

২০২০ সালে দিলীপ সাহা গেরুয়া শিবিরে যোগদান করেন। ২০২১ -এর বিধানসভা নির্বাচনে নবগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন। যদিও সেই সময় দল তাঁকে প্রার্থী করেনি। বিজেপি সূত্রে খবর, আগামী ৬ ফেব্রুয়ারি বিজেপির টিকিটে মনোনয়নপত্র জমা দেবেন দিলীপবাবু।

কংগ্রেসও সাগরদিঘি উপনির্বাচনে জেলার বিশিষ্ট ব্যবসায়ী বাইরন বিশ্বাসকে প্রার্থী করেছে। বামেরা এখনও প্রার্থী দেয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বিমান বসুকে আবেদন করেছেন কংগ্রেস প্রার্থীকে সমর্থনের জন্য। বামেদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। অন্যদিকে, শাসক দল তৃণমূলের প্রার্থী দলের সাগরদিঘি ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাগরদিঘির তিনবারের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা (Subra Saha)। শূন্য হওয়া ওই আসনে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২ মার্চ ভোট গণনা। সাগরদিঘি উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ২ লক্ষ ৪৬ হাজার। এর মধ্যে আদিবাসী ও হিন্দু ভোটার প্রায় ১ লক্ষ। বাকি ভোটার সংখ্যালঘু ভোট। তৃণমূলের লক্ষ্য পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘি কেন্দ্রে রেকর্ড মার্জিনে জয়।

 

 

Related articles

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...