Tuesday, June 16, 2026

বিবাহবার্ষিকীতেও আলাদা থাকবেন নীল-তৃণা! তবে কী তাঁদের সম্পর্কে সত্যিই ছেদ পড়তে চলেছে?

Date:

Share post:

টেলিপাড়ায় অন্যতম মিষ্টি জুটি নীল-তৃণা। দিন কয়েক ধরেই টলিপাড়ায় তাঁদের দুজনকে নিয়ে গুঞ্জন উঠেছে, ভাঙন ধরেছে নীল-তৃণার সম্পর্কে।পর পর ঘটনাক্রমও জল্পনাকে সত্যি করে তুলছে।

আরও পড়ুন:সঙ্গী নীল-তৃণা, বাইক চালিয়ে প্রচারে ‘কালারফুল’ মদন

গত ২১ জানুয়ারি ছিল তৃণার জন্মদিন। প্রতিবছরই এই দিনটিতে বেশ বড়সড় আয়োজন দেখা গিয়েছে। কিন্তু এবারের জন্মদিন্টা একেবারে অন্যরকমভাবে পালন করলেন অভিনেত্রী। বাড়িতে নয়, ‘বালিঝড়’-এর সেটে জন্মদিন উদযাপন করলেন তৃণা। অন্যদিকে, ‘পাঠান’ ছবি একাই উপভোগ করেন অভিনেতা নীল। শাহরুখের বড় ফ্যান হিসেবে তৃণা বরাবরই পরিচিত হলেও তাঁকে ছাড়াই কেন ‘পাঠান’ দেখলেন নীল? উত্তরে অভিনেতা জানান, শরীর ভাল নেই তৃণার। কিন্তু একের পর এক এই ঘটনায় নীল-তৃণার সম্পর্কে যে ছেদ পড়তে চলেছে তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তা আরও উসকে দিল যখন শোনা গেল বিবাহবার্ষিকীতেও একসঙ্গে থাকছেন না তাঁরা।কিন্তু কেন?

গত বছরও বিয়ের জন্মদিনটা ধুমধাম করেই পালন করেন এই তারকা জুটি। শহর থেকে দূরে বন্ধুবান্ধের সঙ্গে সেলিব্রেশনে মাতেন তাঁরা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে এ সম্পূর্ণ বিপরীত ছবি। তবে নিন্দুকেরা যেমন ভাবছেন তেমনটা কিছু না। এই মুহূর্তে কাজ নিয়ে দু’জনেই ব্যস্ত। তৃণা বলেন, ‘‘আমার দু’জনেই কাজের বিষয়ে কোনও ঢিলেমি পছন্দ করি না। তাই এ বার বিবাহবার্ষিকীটা আলাদা আলাদাই কাটবে, কিন্তু ভিডিয়ো কলে আছে।’’ তৃণার নতুন সিরিয়াল শুরু হবে আগামি ৬ ফেব্রুয়ারি।তাই কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তৃণা। অন্য দিকে, কাজের কারণেই শহরে থেকে দূরে থাকতে হবে নীলকে।

গত মাস থেকেই নীল-তৃণার সম্পর্কের ভাঙন নিয়ে ফিসফিসানি শুরু হয়। তারপর থেকে মিষ্টি এই জুটির কোনও ছবি সোশ্যাল মিডিয়াতেও উঠে আসেনি। তবে নিন্দুকদের কথা পাত্তা দিতে নারাজ তৃণা। জানালেন,‘লোকেরা যা বলছে বলুক। একটু রহস্য থাকা ভাল’।

 

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...