Monday, June 8, 2026

আদানি ইস্যুতে ফের উত্তাল সংসদ, সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা

Date:

Share post:

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের(Hindenbarg Report) রিপোর্ট প্রকাশ্যে আসার পর রক্তক্ষরণ অব্যাহত আদানি গোষ্ঠীর(Adani Group)। করফাঁকি থেকে কারচুপি, এমনকি জালিয়াতির অভিযোগও উঠে এসেছে আদানি গোষ্ঠীর(Adanai Group) বিরুদ্ধে। এই ইস্যুতেই শুক্রবার ফের উত্তাল হয়ে উঠল সংসদ। এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবিতে সংসদের(Parliament) দুই কক্ষে সরব হল বিরোধীরা(Opposition)। এই ইস্যুতে সরকারের কাছে আলচনারও দাবি জানানো হয় বিরোধীদের তরফে। বিক্ষোভের জেরে দুপুর ২.৩০ পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। এবং আগামী সোমবার পর্যন্ত মুলতুবিও করা হয়েছে লোকসভা।

আদানি ইস্যুতে সরকারকে চাপে ফেলতে এক ছাতার তলায় এসেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদীয় রণকৌশল তৈরিতে বৃহস্পতিবার কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিয়েছিল ২০ টি রাজনইতিক দল। শুক্রবারও সকাল ১০ টা নাগাদ বৈঠক ডাকে কংগ্রেস যেখানে উপস্থিত হয় ১৬ টি বিরোধী রাজনৈতিক দল। যেখানে কংগ্রেসের পাশাপাশি উপস্থিত ছিল ডিএমকে, সপা, বিআরএস, আপ, আরজেডি, জেডিইউ, সিপিএম, সিপিআই, এনসিপি সহ অন্যান্য দলগুলি। তবে এই বৈঠকে তৃণমূলের তরফে কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আদানি ইস্যুতে সরকারকে চাপে ফেলতে কোনও কসুর করবে না বিরোধীরা। সেইমতো এই ইস্যুতে সংসদে আদানি গোষ্ঠীর বিপর্যয় নিয়ে আলোচনার দাবি জানায় বিরোধীরা। পাশাপাশি গোটা ঘটনায় যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখায় বিরোধীরা। তুমুল হইহট্টগোলের জেরে আগামী সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। পাশাপাশি ২.৩০ পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভাও।

Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...