Entertainment : ছেলের জন্মদিনে এলাহি আয়োজন, স্ত্রীকে বিশেষ বার্তা কপিল শর্মার !

Date:

Share post:

বাবা হওয়া অত সোজা নয়, তবে সন্তানের প্রতি অপত্য স্নেহ কিন্তু সাধারণের থেকে তারকাদের আলাদা কিছু নয়। সম্প্রতি নিজের ছেলের জন্মদিনে (Birth Day)এলাহি আয়োজন করে সে কথাই প্রমাণ করলেন কৌতুক অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma)। ছেলে তৃষাণের (Trishan)দ্বিতীয় জন্মদিনে স্ত্রী গিনির সঙ্গে ঘরোয়া পার্টিতে ভাইরাল কপিল। তারকা খচিত সন্ধে না হলেও নিজের প্রিয়জনদের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটালেন কমেডি কিং। গায়ক জসবীর জ্যাসসি (Jasbir Jassi) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও কপিল শর্মার ছেলের জন্মদিনের ছবি (Kapil Sharma Son’s birthday pic) পোস্ট করেছেন।

জন্মদিন মানেই দারুণ মজা আর অনেক আনন্দ। ছোট্ট তৃষাণ এত কিছু বোঝে না, তবে মা বাবাকে পাশে পেয়ে ঝলমলে এক মুহূর্তের সাক্ষী হয়ে রইল সে। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ভারতী সিং। কপিল শর্মার ছেলে মেয়ের জন্মদিনের পার্টি মানেই সেখানে রঙের বাহার। ছেলের জন্মদিনেও একদিকে যেমন রঙিন বেলুন ঠিক তেমনই উজ্জ্বল পোশাকে অতিথি আপ্যায়নে দেখা গেল সস্ত্রীক কপিলকে।

এখানেই শেষ নয়, জসবীর জ্যাসসির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফুটে উঠেছে ভারতী সিং আর কপিলের দারুণ এক মুহূর্ত। এদিন স্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি কপিল। তিনি লেখেন “শুভ জন্মদিন তৃষাণ। অনেক ধন্যবাদ আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলার জন্য। আমার ভালোবাসা গিনি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এমন দুটো উপহার দেওয়ার জন্য।” সব মিলিয়ে জমজমাট বার্থ ডে পার্টি।

spot_img

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...