Friday, April 3, 2026

ফের জেল হেফাজতে অনুব্রত, জামিনের আবেদন করলেনই না

Date:

Share post:

ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডলের। গরুপাচার মামলায় শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৭ ফেব্রুয়ারি। যদিও এদিনও তাঁর জামিনের আবেদন করেননি অনুব্রতর আইনজীবী।

আরও পড়ুন:আদানি গোষ্ঠীর বিপর্যয়ে কোনও আঁচ পড়বে না এলআইসি লগ্নিকারীদের

এদিন আদালতে সিবিআইয়ের তরফ থেকে জেল হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করে দেন। এদিকে শুক্রবারই দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছেন অনুব্রত। উল্লেখ্য, গরু পাচার মামলা নিয়ে বৃহস্পতিবার বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প রতন কুঠিতে ডেকে পাঠিয়ে জেরা করা হয়েছে অনুব্রতর চার ঘনিষ্ঠকে।
জানা গেছে, এদিন আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই রিপোর্টের পরেই ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক।

তবে। আসানসোল আদালতে জামিনের আবেদন না করলেও দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেন অনুব্রত। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রতর জামিনের আবেদন খারিজ হওয়ার পরেই দিল্লি হাইকোর্টে গেলেন তিনি। আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...