Wednesday, June 24, 2026

আদানি গোষ্ঠীর বিপর্যয়ে কোনও আঁচ পড়বে না এলআইসি লগ্নিকারীদের

Date:

Share post:

শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর বিপর্যয় নিয়ে তোলপাড় সর্বত্র। কিন্তু এলআইসি লগ্নিকারীদের উপর এর কোনও আঁচ পড়বে না। এমনই আশ্বাস দিয়েছে এলআইসি। বিপুল লগ্নির জন্য, এলআইসির ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।নানান বিবৃতি পাল্টা বিবৃতির পর লিখিত বিবৃতিতে তা নস্যাৎ করেছে এলআইসি কর্তৃপক্ষ। এলআইসি-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২২-এর ৩০ সেপ্টেম্বর তাঁদের মোট সম্পত্তির মূল্য ৪১ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা। ২০২২ সালে ৩১ ডিসেম্বরে আদানি গোষ্ঠীর সবকটি সংস্থার শেয়ারের মূল্য ৩৫ হাজার কোটি টাকার কিছু বেশি। মোট সম্পদের ১ শতাংশ মাত্র। এলআইসি-এর দাবি, আদানি গোষ্ঠীর যদি ভরাডুবি হয়, তা হলেও তদের ক্ষতির সম্ভাবনা নেই।

উল্লেখ্য, গৌতম আদানির শিল্পগোষ্ঠীর প্রতারণা নিয়ে হিন্ডেনবার্গ রিসার্টের রিপোর্ট সামনে আসার পর থেকে তাঁদের সাতটি সংস্থার শেয়ার দরে পতন চলছে। এলআইসির ব্যবসা এবং লগ্নি সংক্রান্ত বিস্তারিত তথ্য আদানিদের হাতে রয়েছে বলে প্রকাশিত বিভিন্ন খবরকেও ‘অসত্য’ বলেছেন এলআইসি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গৌতম আদানির শিল্পগোষ্ঠীর ‘প্রতারণা’ নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর থেকে লাগাতার পড়ে চলেছে তাদের সাতটি সংস্থার শেয়ার দর। এই পরিস্থিতিতে আদানি এন্টারপ্রাইজ়েসের নতুন শেয়ার ছাড়ার (এফপিও) প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে বুধবার।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...