Friday, June 26, 2026

ঝাড়খণ্ডকে দুরমুশ করে রঞ্জি ট্রফির শেষ চারে বাংলা

Date:

Share post:

পরপর দুবার রনজি ট্রফির সেমিফাইনালে উঠল বাংলা। ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে ঝাড়খণ্ডকে কার্যত উড়িয়ে দিয়ে শেষ চারে উঠলেন শাহবাজ আহমেদরা। তৃতীয় দিনের শেষে যেটা প্রত্যাশিত ছিল সেটাই হল। ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা । তৃতীয় দিনের শেষে ঝাড়খণ্ডের স্কোর ছিল ১৬২/৭। সেখান থেকে চতুর্থ দিনে ঝাড়খণ্ডের স্কোর ২২১ রানে গিয়ে শেষ হয়। আর্যমান সেন করেন ৬৪ রান এবং সুপ্রিয় চক্রবর্তী করেন ৪১ রান।

বাংলার বোলারদের মধ্যে আকাশ ঘটক ৩ এবং শাহবাজ আহমেদ নেন ২ উইকেট। বাংলার কাছে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৬৮। এক উইকেট হারিয়ে খুব দ্রুতই সেই রান করে ফেলে বাংলা। বাংলার ব্যাটারদের মধ্যে অভিমন্যু ঈশ্বরণ ২৮ রানে এবং সুদীপ কুমার ঘরামি ২৬ রানে অপরাজিত থেকে যান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলার ওপেনার কাজী জুনেইদ। বাংলার বোলার আকাশ দীপের দুরন্ত বোলিংয়ের জোরে একদিন বাকি থাকতেই সরাসরি ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল বাংলার ছেলেরা ৷

উল্লেখ্য,  রঞ্জি সেমিফাইনাল ইডেনে খেলতে চাননি মনোজরা। ওড়িশার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইডেনে হেরে গিয়েছিল বাংলা। পিচ বিতর্কে সেই ম্যাচ থেকেই মাথাচাড়া দিয়েছিল, যার প্রভাব পড়েছিল ম্যাচে। সেমিতে যদিও অন্য বাংলাকে দেখা গিয়েছে।

ম্যাচের প্রথম দিনই ধাক্কা খায় ঝাড়খণ্ড।ম্যাচের দিন সকালেই চোট পান সৌরভ তিওয়ারি।। তাঁকে বাদ দিয়েই দল নামাতে বাধ্য হন অধিনায়ক বিরাট সিং। কিন্তু বাংলা দল পেয়ে যান মুকেশ কুমার, শাহবাজ় আহমেদকে। ফলে বাংলার শক্তি অনেকটাই বেড়ে যায়।

 

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...