Tuesday, June 23, 2026

সঙ্গী বিয়োগের পর দুই পুলিশ কর্মীর চারহাত এক করার অভিনব উদ্যোগ থানার

Date:

Share post:

সম্প্রতি দু’জনেরই সঙ্গী বিয়োগ হয়েছে। তারপর থেকে একাই দিন কাটাচ্ছিলেন দুই সিভিক পুলিশকর্মী রানু জানা ও স্বরূপ প্রামাণিক। দুজনেরই কর্মক্ষেত্র এক হওয়ার সুবাদে সম্পর্ক গড়ে ওঠে।এরপর থানাতেই দুই পুলিশকর্মীর চারহাত এক হয়। দুই সিভিক পুলিশকর্মীর বিয়ে উপলক্ষে আলোর রোশনাই সেজে ওঠে দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর থানা।

আরও পড়ুন:দুই বর্ধমানে ১৯৭ প্রকল্পের উদ্বোধন-ভিত্তি প্রস্তর স্থাপন, মুখ্যমন্ত্রীকে ঘিরে প্রবল উন্মাদনা

থানা সূত্রে খবর, তালপুকুরের বাসিন্দা স্বরূপ এক জন সিভিক পুলিশ। সম্প্রতি অসুস্থতার কারণে তাঁর স্ত্রী মারা যান। অন্য দিকে, দেবীপুর এলাকার বাসিন্দা রানুর স্বামীও এক জন সিভিক পুলিশ ছিলেন। সম্প্রতি তিনিও মারা যান। স্বামীর মৃত্যুর পর তাঁর সেই চাকরি রানু পেয়েছিলেন। স্বরূপ এবং রানু, দু’জনেই মথুরাপুর থানাতেই কর্মরত। একে অপরের সঙ্গে কথাবার্তা থেকে শুরু হয় প্রেম। বিষয়টি প্রকাশ্যে এলে তাঁদের দু’জনের সম্মতিতে মথুরাপুর থানাতেই তাঁদের বিয়ের আয়োজন করেন থানার পুলিশ আধিকারিক এবং বাকি পুলিশকর্মীরা। মথুরাপুর থানার এসআই অনুপ মজুমদারের উদ্যোগে বৃহস্পতিবার থানাতেই বিবাহ সম্পন্ন হয়।

বৃহস্পতিবার পাত্র স্বরূপ এবং পাত্রী রানুর বিয়ে উপলক্ষে সেজে ওঠে মথুরাপুর থানা। দুই পুলিশকর্মীর বিয়েতে এলাহি আয়োজন করা হয় থানার তরফে।বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য ভুরিভোজের আয়োজনও করা হয়েছিল থানাতেই।

বিয়ে উপলক্ষে পাত্র স্বরূপ বলেন, “আমি ভাবতে পারিনি এ রকম ভাল ভাবে আয়োজন করে আবার নতুন জীবন শুরু করব। থানার সকলকে ধন্যবাদ। ”
পাত্রী বলেন,” আমি খুব খুশি। থানার সকলকে আমার ধন্যবাদ। থানার বড়বাবুকে অনেক অনেক ধন্যবাদ।”

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...